মাইগ্রেনের যন্ত্রণায় জেরবার, ঘরোয়া টোটকায় পান মাথা ব্যথা থেকে উপশম

Share:

নিজস্ব প্রতিনিধি: মাইগ্রেন মানেই অনেকে ভাবেন বিরাট সমস্যা। যদিও মাইগ্রেনের যন্ত্রণা সত্যিই কষ্ট দেয়। একবার মাথা ব্যথা শুরু হলে কমতে চায় না কিছুতেই। সেইভাবে এর কোনও ওষুধও নেই। কিছু ট্রিগার থাকে মাইগ্রেনের। গন্ধ, আলো, অনিদ্রা, কিছু খাবার থেকে হয় এই মাথা যন্ত্রণা। এই যন্ত্রণা একটানা বেশ ক’দিন থাকার কারণে শরীরকে কাবু করে দেয়। তবে ঘরোয়া টোটকা মেনে চললে অনেকক্ষেত্রে মেলে উপশম। কি সেই উপায় জেনে নিন।

ঠান্ডা বা গরম সেঁক: মাথা যন্ত্রণা শুরু হলে কপাল বা ঘাড়ে ঠান্ডা বা গরম সেঁক দিন। এতে ব্যথা কমবে

আদা চা: আদা চা মাইগ্রেনের তীব্রতা কমাতে পারে। মাথা ব্যাথা হলে একটু ঘন ঘন কড়া করে আদা চা খান।

মৃদু ম্যাসেজ: হালকা ম্যাসেজ বা আকুপ্রেশার (যেমন বুড়ো আঙুলের গোড়ার কাছে চাপ দেওয়া) উপশম দেয়।

বিশ্রাম:  একদম শান্ত, অন্ধকার ঘরে বিশ্রাম নিলে আরাম পাওয়া যায়।

জল: যন্ত্রণা শুরুর হলে বেশিকরে জলপান করুন। সারাদিনে ৩ লিটার জল খান আরাম পাবেন।

ঘুম:  পর্যাপ্ত ঘুম মাথা মাইগ্রেন যন্ত্রণা কম করতে সাহায্য করে।

খাদ্যাভ্যাস: কিছু খাবার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে তুলতে পারে, তাই ব্যক্তিগত ট্রিগারগুলি চিহ্নিত করে সেগুলো এড়িয়ে চলা ভালো। 

ডিপ ব্রিদিং: মাথা যন্ত্রণা হলে ডিপ ব্রিদিং খুব জরুরি। এক্ষেত্রে গভীর শ্বাসপ্রশ্বাস নিন তাহলে অনেকটা আরাম পাবেন।

শাক: পালংশাক অনেকক্ষেত্রে উপশম দেয়। ভিটামিন বি৬, বি১২, ফলিক অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকায় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে,  এগুলি মাইগ্রেনের সমস্যা দূর করতে কাজে লাগে।  রোজের ডায়েটে  রাখুন এই শাক

 

 

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন