৩৪০০ অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা প্রকাশের পথে SSC

Share:

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্টের পেনের কালিতে একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার শিক্ষাকর্মীদের অযোগ্য তালিকা প্রকাশ করার পথে এসএসসি। শিক্ষক নিয়োগের পরীক্ষার আগে অযোগ্য তালিকা প্রকাশ করেছিল কমিশন। এবার শিক্ষাকর্মীদের জন্য একই পথে হাঁটতে চলেছে কমিশন। এবারঅযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।  আগামী সোমবার থেকে শুরু হবে গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্য আবেদন গ্রহণ।

আবেদন গ্রহণের আগেই এই তালিকা প্রকাশ করবে কমিশন। আদালতে কমিশনের পক্ষ থেকে দেওয়া তালিকায় দেখা গিয়েছে গ্রুপসি তে ১১০০ এবং গ্রুপ ডি তে ২৩০০ অযোগ্য শিক্ষাকর্মী রয়েছেন। শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে চাইছে কমিশন। নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং কোন সমস্যা সৃষ্টি না হয় তার জন্যই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে প্রস্তুত কমিশন। নতুন নিয়োগের ক্ষেত্রে অযোগ্যরা আবেদনপত্র জমা করতে পারবে না। স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েব সাইটে এই তালিকা প্রকাশ করতে পারে।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অযোগ্য শিক্ষক তালিকা প্রকাশ করা হয়েছিল। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নভেম্বরের শুরুতেই হতে পারে তার ফল প্রকাশ ইতিমধ্যেই পরীক্ষার মডেল  উত্তরপত্র আপলোড করেছে কমিশন। ২০১৬ সালে এসএসসি নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগ তুলে মামলা আদালতে করালে সুপ্রিম কোর্ট পুরো প্যালেনই বাতিল করে দেয়।। এরপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শিক্ষক নিয়োগের ফল প্রকাশের আগেই শিক্ষাকর্মীদের অযোগ্য তালিকা প্রকাশ করতে তৎপর কমিশন।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা