এনআরসি আতঙ্ক! পূর্ব জামালপুরের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে রাজনৈতিক কাজিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি ,জামালপুর: আবার এক পরিযায়ী শ্রমিকের এস আই আর আতঙ্কে মৃত্যু হল। পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিকের মৃত্যু তামিলনাড়ুতে(Tamilnadu)। মৃত পরিযায় শ্রমিকের নাম বিমল সাঁতরা(Bimal Santra),(৫১)। জামালপুরের নবগ্রামের বাসিন্দা বিমল সাঁতরা। তার ছেলে বাপি সাঁতরার দাবি তার বাবার এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূলের একটি প্রতিনিধি দল হয় পরিযায়ী শ্রমিকের বাড়িতে রওনা দিয়েছেন। যদিও এই বিষয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। জানা গিয়েছে তামিলনাড়ুর তাঞ্জিবুর জেলার ওড়াকান্দু (Orakandu)পাটু কুটা এলাকায় চাষের জমিতে ধান রুইতে গিয়েছিলেন বিমল সাঁতরা। বর্তমানে কাজ বন্ধ ছিল। বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যেই এসআইআর (SIR)বাংলায় চালু হবে বলে তিনি খবর পান। সব নটি ঠিক আছে কিনা কিভাবে বাড়ি ফিরবেন অর্থনৈতিক পরিস্থিতি এসব নিয়ে চিন্তায় ছিলেন বিমল বাবু এমনটাই দাবি তার ছেলে বাপি সাঁতরার। অসুস্থ হয়ে পড়েছিলেন তামিলনাড়ুতে।

তামিলনাড়ু তাঞ্জিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। শুক্রবার তামিলনাড়ুর হাসপাতালে ময়না তদন্ত করা হয়। এরপর শনিবার সন্ধ্যায় ওই পড়ে যায় শ্রমিকের দেহ বাড়ি ফিরিয়ে আনা হয়। মৃতদেহ বাড়িতে আনার পর ছেলে বাপি সাঁতরা দাবি করেন তার বাবার এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে। তারপরই শুরু হয় রাজনৈতিক তরজা।গলসির বিধায়ক(MLA Galshi) অলক মাঝির দাবি, সাধারণ মানুষ এস আই আর নিয়ে আতঙ্কিত। কি হবে কিছু বোঝা যাচ্ছে না ।বাংলায় এস আই আর চালুর বিষয়টি জানার পরেই বিমল সাঁতরা আতঙ্কিত হয়ে অসুস্থ হন।

এরপর তামিলনাড়ুর হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর পাওয়ার পর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্যের শাসক দলের নেতারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে জেলা সভাপতি রবি চট্টোপাধ্যায় এবং বর্ধমান পুরসভার মেয়র পরিষদ ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বিজেপির জামালপুর মণ্ডলের সভাপতি প্রতাপচন্দ্র পাল বলেন যে, কোন মৃত্যু দুঃখজনক ।কিন্তু তৃণমূল এস আই আর নিয়ে অপপ্রচার করছে ।শারীরিক কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে। তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির