মহিলাদের বিশ্বকাপ ফাইনালে জাতীয় সঙ্গীত গাইবেন সুনিধি, থাকছে আরও বিশেষ অনুষ্ঠান

হ্যাঁ, রবিবার (২ নভেম্বর) ফাইনালের দু ইনিংসের বিরতিতে দর্শকদের জন্যে বাড়তি মনোরঞ্জনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা, রবিবার (২ নভেম্বর) বিকেল ৩ টে থেকে শুরু হবে মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বেন দেশের মহিলা ক্রিকেটাররা। সুতরাং টানটান উত্তেজনা দেশ জুড়ে বহাল। কেননা বিশ্বকাপের ১২ তম মরসুমের কোনও পর্বেই জয় হয়নি ভারতের। দু’বার ফাইনাল পর্যন্ত পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারত কে। তাই আজকের ম্যাচের অপেক্ষায় গোটা দেশ বাসী। যাই হোক, বিশ্বকাপের ফাইনালে টানটান লড়াই তো থাকছেই, সঙ্গে থাকছে বিনোদনের ব্যবস্থাও। হ্যাঁ, রবিবার (২ নভেম্বর) ফাইনালের দু ইনিংসের বিরতিতে দর্শকদের জন্যে বাড়তি মনোরঞ্জনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তারা।

ফাইনালের বিরতিতে নাভি মুম্বইয়ের স্টেডিয়ামে আতশবাজি, লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে নাচ-গানের অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে। গান গাইবেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। তাঁর সঙ্গে থাকবেন ৬০ জন নৃত্যশিল্পী। এছাড়া আতশবাজির প্রদর্শনীর পরিকল্পনা সঞ্জয় শেট্টির। ড্রোন শোয়েরও ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে ৩৫০ জন শিল্পী অংশ নেবেন দু’ইনিংসের বিরতির অনুষ্ঠানে। তবে জানা গিয়েছে, খেলা শুরুর আগে দেশের জাতীয় সঙ্গীত গাইবেন সুনিধি। এরপরেই শুরু হবে ম্যাচ। পাশাপাশি ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাইবেন ট্যারিন ব্যাংক। আর বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ পেয়ে খুবই উত্তেজিত সুনিধি চৌহান। তাঁর কথায়, মহিলাদের বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের। এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায়। ভারত ফাইনাল খেলবে। গ্যালারি ভর্তি দর্শক থাকবে। সেখানে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে BCCI কে ধন্যবাদ। এই দিনটা চিরজীবন মনে রাখবেন তিনি।

রবিবার দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ। আগে দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেও ট্রফি হাতে ফিরতে পারেনি ভারত। পাশাপাশি ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ভারতের পুরুষ ক্রিকেট দল। তাই এবার বদলা নেওয়ার পালা।অন্যদিকে একবারও বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকাও। তাই আজ মাঠে লড়াই যে টানটান হবে, তা বলাই বাহুল্য! কেউ এক চুলও জায়গা ছাড়বে না!

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?