শুভেন্দু অধিকারীকে পূর্ব বর্ধমানে বুধবারের বদলে রবিবার মিছিল করার অনুমতি কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীকে বুধবারের বদলে রবিবার পূর্ব বর্ধমানের মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট। ঐদিন রাজ্যের বিরোধী দলনেতা মিছিল করলে রাজ্যের আপত্তি নেই বলে ডিভিশন বেঞ্চে জানাল রাজ্য । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) জোড়া মিছিলের বিরোধিতা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যে তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। মঙ্গলবার একটি মিছিল ছিল উত্তর চব্বিশ পরগনার সোদপুরে। অপর মিছিলটি বুধবার পূর্ব বর্ধমানে হওয়ার কথা। কিন্তু মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে ‘ র বেঞ্চ দ্বিতীয় মিছিলটি বুধবারের বদলে রবিবার করার নির্দেশ দেয়। আগামী ৯ নভেম্বর রবিবার শুভেন্দু অধিকারী সেখানে মিছিল করলে রাজ্যের আইনজীবীর কোন বিরোধিতা নেই বলে জানিয়ে দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার আগেই সোদপুরের মিছিল শুরু হয়ে যায়। বিজেপি আইনজীবী ওই মিছিলের অনুমতির বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি জানান আদালতের নির্দেশ নামায় বিষয়টি উল্লেখ থাকবে। জোড়া মিছিলের অনুমতি না মেলায় সোমবারই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি(BJP)। তাদের বক্তব্য ছিল তারা রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে এবং মানুষের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে ওই দুটি মিছিল করতে চায়। কিন্তু পুলিশের মিছিলের অনুমতি দিচ্ছে না বলে আদালতে অভিযোগ করে বিজেপি। কিন্তু পুলিশ মিছিলে অনুমতি দিচ্ছে না বলে আদালতে অভিযোগ করে বিজেপি । সোমবার বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দুকে মঙ্গলবার সোদপুর এবং বুধবার পূর্ব বর্ধমানের(Purba Bardhaman) মিছিল করার অনুমতি দিয়েছিলেন।

তার বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। দুটি মিছিল বন্ধ করার আবেদন জানায় রাজ্য।এদিকে রাজ্যের তরফে জানানো হয় মঙ্গলবার রাস উৎসব ও বুধবার গুরু নানকের জন্মদিন। তাই ওই এলাকাগুলিতে মিছিল করলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। ডিভিশন বেঞ্চের শুনানিতে বিজেপির আইনজীবী জানান বুধবার গুণনকের জন্মদিন সেই উপলক্ষে শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে প্রস্তুত বিজেপি। এরপরই মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে’র বিবিসান বেঞ্চ জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে বুধবারের বদলে পূর্ব বর্ধমানের মিছিল করতে হবে রবিবার।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি