‘মীরজাফরের হাতে মানুষের রক্ত লেগে রয়েছে’, SIR আবহে স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াসাঁকোর মঞ্চ থেকে বারবার SIR ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে মীরজাফর বলে আক্রমণ করেছেন তিনি এদিন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “দেশে তো একজন মীরজাফর আছেন। তাঁর হাতে তো মানুষের রক্ত লেগে রয়েছে। মীরজাফর মানুষকে খুন করেছে, দাঙ্গা করেছে, কত মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে। আগে মানুষ বলত বাংলার মানুষ প্রতিবাদ করে। এখন গদিওয়ালারা একই কথা ভাবছে। ওরা ভাবছে ২ কোটি মানুষকে কোনওরকমে দেশ থেকে তাড়িয়ে দিলেই ওরা বাংলার দখল নিতে পারবে। ২০০৪ সালে ৩৯ শতাংশ ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়। আপনি যদি যাবেন ৩৯ শতাংশ পেয়ে আপনি ২৯৪টা সিট জিতবেন, মূর্খের স্বর্গে বাস করছে। যারা আপনাকে ভোট দিত তারা আমাকে ভোট দেবে। কারণ ওদের অস্বিত্বের নিশ্চয়তা চাই। আজ স্বাধীনতার এতদিন পর সবাইকে প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় কিনা!” 

বারবার মঙ্গবারের সভায় বাংলার মুখ্যমন্ত্রীর কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন অমিট শাহ। একাধিকবার পেয়েছেন মীরজাফর আখ্যা। মমতা বন্দ্যোপাধ্য্যায়ের কথায়, “শেষ SIR বাংলায় হয়েছিল ২০০১ সালের নির্বাচনের পর। ২০০৪ সালে লোকসভার নির্বাচন হয়। সেই লিস্টে নির্বাচন হয়েছিল। পুরো SIR প্রক্রিয়া করতে দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। এখন যিনি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মোদি বাবু ও অমিত সাহকে সন্তুষ্ট করার জন্য সেই কুর্সি বাবু, আপনার ইতিহাস পাতিহাস হবে। এক জনেরও যদি নাম বাদ যায় বিজেপি সরকার ভেঙে দেব। আমিও অনেক কিছু জানি। মীরজাফরজি, আপনি তো যখন তখন এজেন্সি পাঠিয়ে দেন। আমাদের তিন জনকে ফোন করেছিল। বলেছিল তোমাদের নামে কেস আছে, টাকা দাও। আমরা তো এই নিয়ে লড়ব। যদি কারও বাড়িতে ইডি, সিবিআই যায় তাহলে ভয় না পেয়ে আইনজীবীর সাহায্য নিন।”

বাংলায় বারবার ইডি, সিবিআই তদন্ত নিয়ে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁর আরও সংযোজন, “যখন বাংলাদেশ অশান্ত ছিল তখন মীরজাফরজি বলেছিলেন যারা ২০২৪ পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের তাড়ানো হবে না। অর্থাৎ তাঁদের নাম ভোটার লিস্টে রাখা হবে। অভিষেককে বলছে তোর পিসির জন্মের সার্টিফিকেট নিয়ে আয়। ওরা পিসি মাসিকে সম্মান করে না। আমরা তো জন্মেই চলে এসেছি, বাড়িতেই আমাদের জন্ম। কোথা থেকে বার্থ সার্টিফিকেট আসবে। স্কুলে ভর্তির সময় জন্ম তারিখ দেওয়া হয়েছিল। আমি সাত বারের সাংসদ, তিন বারের মুখ্যমন্ত্রী, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও তোমাকে আমাকে কৈফিয়ৎ দিতে হবে আমার ডেট অফ বার্থ নিয়ে।” প্রসঙ্গত, SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে। মঙ্গলবার মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি