Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আমাদের বাড়ির পুরোহিত পারিশ্রমিক পায় ২ লক্ষ টাকা’, স্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ গোবিন্দা

তিনি জানেন, অভিনেতার সহকারী হোক বা পুরোহিত সবাই তাঁকে বোকা বানান। গোবিন্দাকে ভয় দেখিয়ে পণ্ডিত শুক্লাও তাঁকে ভুলভাল পরামর্শ দেন এবং তিনি কিছু না বুঝেই পুরোহিতকে অতগুলো টাকা দিতে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই গুঞ্জন ৩৭ বছরের সংসার ভাঙতে চলেছে বলিউডের হিরো নং ওয়ান গোবিন্দা এবং সুনীতা আহুজার। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ পড়ে গিয়েছিল ভক্তমহলে। স্বাভাবিকভাবেই কথিত আছে, তারকাদের সম্পর্কে টেকে না। কিন্তু এমন রটনার মধ্যেও টিকে আছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের সম্পর্ক, শাহরুখ খান, গৌরী খানের সংসার। সেই তালিকাতেই রয়েছেন গোবিন্দা, সুনীতাও। প্রায় ৩৭ বছরের সম্পর্ক তাঁদের। কিন্তু মাস কয়েক ধরেই শোনা যাচ্ছে, গোবিন্দার সঙ্গে এক বাড়িতে থাকেন না সুনীতা। একজন মরাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন হিরো নং ওয়ান। সেই কারণেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সুনীতা।

যদিও এই গুজবটি বারবারই উড়িয়ে দিয়েছেন সুনীতা। গোবিন্দার সঙ্গে নিয়মিত ছবি শেয়ার করেন সুনীতা। তবে সুনীতা স্পষ্টভাষী স্বভাব খুবই পছন্দের ভক্তদের। সম্প্রতি তিনি উত্তর প্রদেশের একজন শ্রদ্ধেয় জ্যোতিষী ও ধর্মীয় ব্যক্তিত্ব পণ্ডিত মুকেশ শুক্লাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে পড়েছিলেন। তিনি পণ্ডিত মুকেশ শুক্লার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন।

সুনীতা বলেছিলেন, গোবিন্দা ধর্মীয় আচার-অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। তাঁদের বাড়িতেও একজন পণ্ডিত পূজা করেন, যিনি পারিশ্রমিক হিসেবে নায়কের থেকে ২ লক্ষ টাকা পান। কিন্তু তিনি গোবিন্দাকে বরাবরই নিজে পুজো করতে বলেন। কারণ তিনি জানেন, অভিনেতার সহকারী হোক বা পুরোহিত সবাই তাঁকে বোকা বানান। গোবিন্দাকে ভয় দেখিয়ে পণ্ডিত শুক্লাও তাঁকে ভুলভাল পরামর্শ দেন এবং তিনি কিছু না বুঝেই পুরোহিতকে অতগুলো টাকা দিতে দেন। সুনীতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অবশেষে সুনীতার হয়ে ক্ষমা চাইলেন গোবিন্দা। তিনি একটি ভিডিও বিবৃতি দিয়ে বলেছেন যে, তিনি বহু বছর ধরে পণ্ডিত মুকেশ শুক্লার সঙ্গে নানান্‌রকম পরামর্শ নিচ্ছেন। তিনি তাকে সম্মানের চোখে দেখেন।তাঁর স্ত্রী পডকাস্টে পণ্ডিত মুকেশ শুক্লার বিরুদ্ধে অবমাননা কর মন্তব্য করেছিলেন, তার জন্যে তিনি ক্ষমাপ্রার্থী। কারণ পণ্ডিত মুকেশ জি এবং তার পরিবার কঠিন সময়ে তাঁর সঙ্গে ছিলেন, তিনি তাকে অনেক সম্মান করেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের