প্রজাতন্ত্র দিবসে জন্টি ও গেইলকে শুভেচ্ছা জানালেন মোদি

গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভারতের এই বিশেষ দিনে বিশ্বের দুই কিংবদন্তি ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁরা দু’জন হলেন ক্রিস গেইল এবং জন্টি রোডস। ক্রিকেট প্রেমীদের সকলের কাছেই এই নাম দু’টি ভীষণভাবে পরিচিত। কিন্তু প্রজাতন্ত্র তথা সাধারণতন্ত্র দিবসের দিন কেন জন্টি ও গেইলকে শুভেচ্ছা জানালেন মোদি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এই শুভেচ্ছার নেপথ্যে রয়েছে শুধুমাত্র তাঁদের ভারত প্রেম।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের ভারতের প্রতি একটা আলাদাই টান রয়েছে। নিজের ছোন মেয়ের নাম তিনি রেখেছেন ইন্ডিয়া। তাঁর এই ভারত প্রেম দেখে ভীষণভাবে মুগ্ধ হয়েছেন মোদি। তাই প্রজাতন্ত্র দিবসের দিন তিনি টুইট করে জানান, ‘জন্টি আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এবারের ২৬ জানুয়ারি ভারতের কাছে বিশেষ একটা দিন, কারণ এই বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। এই দেশের প্রতি আপনার ভালোবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নাম আপনি ভারতের নামে রেখেছেন। তাই আপনি দুই দেশের ভালো সম্পর্কের দূত’। পাল্টা টুইট করে মোদিকে ধন্যবাদ জানা জন্টিও।

পাশাপাশি, ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের উদ্দেশ্যে টুইট করে মোদি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। ইউনিভার্স বসও টুইট করে সকলকে এই দিনের জন্য তাঁর তরফ থেকে শুভেচ্ছা জানান।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির