SIR জুজু: বাংলাদেশ থেকে ভারতে এসে বিয়ে করে আতঙ্কে দিন কাটাচ্ছেন কাজল কর

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: বাংলাদেশ থেকে কাঁটা তার টপনন্দকুমারকে ১৯৯৮ সালে ভারতে ঢুকেছিলেন প্রচুর শরণার্থী।সুন্দরবন,কলকাতা হয়ে পূর্ব মেদিনীপুরে চলে আসেন তাঁরা ।বছর পনেরোর কাজল,২০০৩ সালে ভোটার কার্ডে নাম উঠিয়ে এখানেই পেতেছেন সংসার। এস আই আর আতঙ্কে চোখে জল কাজল করের(Kajal Kar)।১৯৯৮ সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন।সেরকম এক সময়ে বাংলাদেশ(Bangladesh) ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর।বাংলাদেশের বরিশাল এর বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত, কাঁটাতারের বেড়া টপকে কাজলের মতো আরো শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে।তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে,সেখান থেকে আসে কলকাতায়।

কলকাতায় কারখানায় কাজ নেয় কাজল।সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিচবেড়িয়া পূর্ব পাড়ার(Purba Para) কার্তিক করের(Kartick Kar) সঙ্গে।২০০২ সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয়। ২০০৩ সালে ভোটে নাম ওঠে কাজলের।তবে কাজল নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কাজল কিংবা তার পরিবারের লোকজন। এসআইআর আতঙ্কে রাতের ঘুম উড়েছে কাজল করের। নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে আতঙ্কে ভুগছেন নাওয়া খাওয়া ভুলে।

ডকুমেন্ট(Docoment) হিসেবে তার কাছে ভোটার, আধার, এবং পাসপোর্ট রয়েছে। কাজলের দাবী ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। তার বাবা বাংলাদেশের নাগরিক। তার স্বামী এদেশের নাগরিক হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তারও নাম নেই। তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এস আই আরে বাদ পড়তে পারে এমন আতঙ্কে ভুগছেন। এস আই আর এর ফরম বিলি করতে কাজল করের বাড়িতে গিয়েছিলেন বিএল ও।ব্যাপার দেখে তিনিও পড়েছেন চিন্তায়।উচ্চ আধিকারিককে পুরো ব্যাপার জানাবেন বলে জানিয়েছেন বি এল ও দিলীপ নারায়ন রায়।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা