SIR আবহে ২৭ নভেম্বর শুরু ইভিএমের পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাঁর আগে প্রস্তুত রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে SIR-র মূল পর্বের কাজ। বাড়িতে বাড়িতে বিএলও-রা গিয়ে এস আই আর সংক্রান্ত কাজ করছেন। বৈধ ভোটারা যাতে বাদ না পড়েন তার জন্য সমস্ত রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে। তারমধ্যেই শুরু হতে চলেছে ইভিএম পরীক্ষা। আগামী ২৭ নভেম্বর শুরু ইভিএমের পরীক্ষা হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর।

এস আই আর নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে উঠবেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। কোনভাবে তারা বাদ পড়ে যাবে না তো ভোটারাধিকার থেকে। এই পরিস্থিতিতেই সবকিছু ঠিক থাকলে শুরু হবে ইভিএম পরীক্ষার কাজ। আগামী ২৭ নভেম্বর থেকে ইবিএম প্রথম দফার পরীক্ষা হবে। সেখানেই হাজির থাকবেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই ডিইওদের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভোট পুজোর আগে বোধন হতে চলেছে ইভিএমের পরীক্ষার মাধ্যমে।

জানা গিয়েছে, কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্বাচনের অন্তত ১২০ দিন আগে এই পরীক্ষার কাজ করতে হয়। এপ্রিল ও মে মাসে নির্বাচন করতে হলে নভেম্বরেই এই পরীক্ষার চালু করতে হবে। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে এই পরীক্ষা চালু করতে হবে। কতগুলো কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট সম্পর্কে কমিশন ইতিমধ্যেই কাজ সেরে রেখেছে। করোনা আবহের মধ্যে আগেরবার ভোট হলেও, এবার পরিস্থিতি অন্যরকম। এবারে ৯৪ হাজার পোলিং স্টেশন হবে বলে কমিশন সূত্রে খবর। সেখানে মোট বুথ সংখ্যার তুলনায় ২৫ শতাংশ বেশি ইভিএম রিজার্ভ করে রাখার কথা বলা হয়েছে। আসন্ন বিধানসভার জন্য প্রায় এক লক্ষ সতের হাজার পাষ্যটি ইভিএম এর প্রয়োজন পড়বে বলে কমিশন মনে করছে। ইভিএম যাচাই করার পাশাপাশি সিইইউ, ভিভিপ্যাট যাচাই করবে। অন্তত একমাস সময় লাগবে।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…