লালবাজারের কাছে দাউ দাউ করে জ্বলছে গোডাউন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় লালবাজারের কাছে অগ্নিকাণ্ড। আরএন মুখার্জী রোডের মোটর পার্টসের গোডাউনে আগুন। দমকলের ৮ টি ইঞ্জিন কাজ করছে। অফিস টাইমে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোটা চত্বর ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। লালবাজার থেকে ২০০ মিটারের মধ্যেই লেগেছে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই ২১ নম্বর আর এন মুখার্জি রোডের একটি গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। কিন্তু ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় মাস্ক পড়ে ঢোকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঝাঁঝালো গন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। আগুনের উৎসের খোঁজে দমকল বাহিনী। গাড়ির যন্ত্রাংশের গোডাউনের সঙ্গে সেখানেই আরও অনেক কিছু রয়েছে বলে মনে করা হচ্ছে। জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলছে। গোডাউনে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে জানালো দমকল এসি মেশিন থেকে শর্ট সার্কিট বলে অনুমান।

২১ নম্বর আর এন মুখার্জি রোডের ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একাধিক জিনিসের গোডাউন রয়েছে। ধোঁয়ার পরিমাণ এতটাই বেরে গিয়েছে, সেখানে দৃশ্যমানতা নেমে গিয়েছে। ওই বিল্ডিং থেকে সকলকে নামিয়ে আনা হয়েছে। ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে দমকল বাহিনী মাস্ক পড়েও ভেতরে প্রবেশ করতে পারছে না। দমকল থেকে পুলিশ ও স্থানীয়রাও ধোঁয়ার জেরে সমস্যায় পড়েছেন। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছে দমকল। অক্সিজেন মাস্ক নিয়েও ভিতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে তাঁদের। হোস পাইপের মাধ্যমে ধোঁয়া বের করে তবে ভিতরে ঢোকার চেষ্টা চলছে। বহু পুরানো বিল্ডিং হওয়ায় সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা তা জানা যায়নি।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি