“বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করা পর্যন্ত আমি করব না”, SIR নিয়ে আশ্বাস জনদরদী মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।  SIR নিয়ে রাজ্য জুড়ে তীব্র হট্টগোল চলছে। সাহায্যার্থে খোলা হচ্ছে তৃণমূলের লিগ্যাল সেল। SIR আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তারা। আইনজীবীদের নিয়ে বিশেষ দল গঠন করা হচ্ছে। সব জেলায় ১১ থেকে ২০ নভেম্বর হবে সভা। ১১ নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। এসবই রাজ্যের মানুষকে SIR সম্পর্কে নিশ্চিন্ত রাখা।

SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে। তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেন এমন কোনও ঘটনা না ঘটে তার জন্য বারবার আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যতক্ষণ না রাজ্যের প্রতিটি মানুষ ফর্ম ফিলআপ করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও SIR ফর্ম পূরণ করবেন না। 

SIR এনুমারেশন ফর্ম দিতে বাড়ি বাড়ি আসছেন BLO রা। বুধবার মুখ্যমন্ত্রীর পাড়াতেও গিয়েছিলেন তাঁরা। সেকথা জানিয়ে মমতা লিখেছেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক‘জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। “

তারপরেই বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাঁর আশ্বাসবাণী, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি