বিজেপির BLA -২ কে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙ্গা:বিজেপির BLA -২ কে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । চাঞ্চল্য মাথাভাঙ্গার ছাটখাটের বাড়ি এলাকায় ।SIR প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জুতার মালা পড়ে গ্রামে ঘুরতে হল এক বিজেপির বি.এল.এ-২ কে। মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি বিজেপির বিএলএ- ২ কে মারধর করে জুতোর মালা পড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। SIR ফর্ম যাতে ঠিকমতো ওই গ্রামে বিলি হয় তার ওপর নজর রাখছে পুলিশ। যিনি আক্রান্ত হয়েছেন সেই নিবাস দাস বি এল এ -২ অভিযোগ করেন তিনি যখন বারবার ফোন করে বিএল ওর সঙ্গে যোগাযোগ করে একটি বাড়িতে পৌঁছন সেখানে কাজ শুরু করা মাত্র তাকে মারধর করা হয়। একজন মহিলাকে দিয়ে জুতোর মালা গলায় পড়িয়ে সেই বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়।

এই ঘটনাগুলি ঘটিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। অপরদিকে তৃণমূল নেতা উকিল বর্মন দাবি করেন তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনো কারণেই যুক্ত নয়। এরকম কোন ঘটনা ঘটেনি। তিনিই বিএলএ -২ হয়ে বিজেপি থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি নিজেকে হাইলাইট করার জন্য এইসব কান্ড হয়েছে বলে মিথ্যা অভিযোগ করছেন। যদি এই ধরনের কোন ঘটনা হয়ে থাকে তা বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জের। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। সুষ্ঠভাবে ফর্ম বিলি পর্ব চলছে। পুলিশ অভিযোগ নিয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। এই ঘটনা কি কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি