রাজ্যে SIR ‘র এর বলি ১১, বহরমপুরে নাম না থাকায় আত্মঘাতী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর:ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর আবহে ফের বলি মুর্শিদাবাদে। বৃহস্পতিবার দুপুরে SIR আতঙ্কে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম তারক সাহা(Tarak Saha) । বাড়ি বহরমপুর পুরসভা এলাকার গান্ধী কালোনিতে(Gandhi Colony)। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় তারকের বাবা-মায়েরও নাম নেই। সব মিলিয়ে SIR আতঙ্কে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে।ওই আত্মঘাতী যুবক পেশায় ঝাল মুড়ি বিক্রেতা ছিলেন। এই নিয়ে রাজ্যে এস আই আর আতঙ্কে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১১।

এদিকে২০০২ সালের SIR তালিকায় নাম না থাকার কারণে চিন্তায় চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মুর্শিদাবাদের ইসরাইল মোল্লা (৬৫)। হ্যাঁ তাঁর পরিবার SIR-কেই দাবি করেছেন। যিনি একজন পরিযায়ী শ্রমিক ছিলেন এবং বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের দাবি, SIR নিয়ে সে আতঙ্কে ছিল। সোমবার মৃত্যু হয়েছে তাঁর। আর বুধবার মুর্শিদাবাদে নওদার বাড়িতে তাঁর দেহ পৌঁছেছে। আর তাঁর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ইসরাইলের ছেলে আশাদুল মোল্লা জানিয়েছেন, তাঁদের পরিবারের কারও ২০০২-এর SIR তালিকায় নাম নেই। বাবা, কাকা মিলিয়ে তাদের পরিবারের মোট ১৮ জন সদস্য আছেন। কিন্তু কারও নামই নেই তালিকায়। ২০০০ সালের বন্যার সময়ে এক পাড়া থেকে অন্যত্র চলে এসেছেন তাঁরা তাই তাঁদের নাম তখন ভোটার তালিকায় ওঠেনি। সোমবার বিকেলে বাবাকে তিধি ফোন করে SIR-এর কথা জানান, এবং বলেন যে, ২০০২-এর ভোটার লিস্টে তাঁদের কারো নাম নেই। তা শুনেই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন ইসরাইল। এবং রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বর্তমানে তাঁরা মুর্শিদাবাদের নওদা থানার বালি-২ পঞ্চায়েতের ছাতুমারা এলাকার কাছে মোমিনপুর এলাকায় বসবাস করছেন। SIR নিয়ে আতঙ্কিত হয়ে দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে র একজন গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে মারা যান। এছাড়া সম্প্রতি মুর্শিদাবাদের কান্দি(Kandi) থেকেও একজনের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল। যিনি SIR আতঙ্কে কিটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পরিবার জানিয়েছে। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন ওই ব্যক্তি। নিজের বাড়ি ঘড় ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়ে আত্মহত্যা করেন তিনি। এছাড়া সোদপুর থেকেও একজন প্রবীণের আত্মহত্যার খবর পাওয়া যায়। তাঁর পরিবারেরও দাবি ছিল, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁর।এদিকে SIR রুখতে রাজপথে প্রতিবাদে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। গতকাল থেকে শুরু হয়েছে SIR। এখন দেখার পালা SIR আতঙ্কে আত্মহত্যার কথা শুনে আদৌ নির্বাচন কমিশন SIR বন্ধ করে কিনা।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি