তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, এমনই অভিযোগের ভিডিও(Video) সামনে এনে সরব বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের ঘটনা। সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন। এই ঘটনার ভিডিও ভাইরাল করে BLO র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি।

যদিও BLO র দাবি, ফর্ম গোছানো হচ্ছিল।বিলি করার কোন প্রশ্ন নেই। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এদিকে,ভোটার তালিকা সংশোধন অভিযান শুরুর প্রথম দিনেই বিতর্ক দেখা গেছে চাঁচলে। ভোটারদের তথ্য সংগ্রহের মাঝেই দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকায় BLO দের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ তৃণমূলের একঝাঁক কর্মীরা। BLO-র বদলে তৃণমূলের সহকারি সভাধিপতি, সহকারী সভাধিপতির উপস্থিতি দেখে BLO দের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব বিজেপি।

নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার হুশিয়ারি দিয়েছে বিজেপি।মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামের ঘটনা।বুধবার BLO দের সঙ্গে ঘুরতে দেখা যায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি কে। এই ঘটনা আসতেই সরব হয়েছে বিজেপি।রাজ্যের বিভিন্ন জায়গা থেকে BLO দের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে কখনো চায়ের দোকানে বসে কখনো কোন রাজনৈতিক নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগ সামনে আসছে।পরিস্থিতির ওপর নজর রাখছেন নির্বাচন কমিশনের কর্তারা।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি