মানিকের বিরুদ্ধে চার্জশিটে রাজভবনের অনুমোদন মিলবে কবে, অপেক্ষায় সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছিল তাতে এখনও পর্যন্ত রাজভবনের অনুমোদন মেলেনি। শুক্রবার বিচার ভাবনে এই তথ্য দিয়েছে সিবিআই। একইসঙ্গে অনুমোদন আসেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর ক্ষেত্রেও। এদের দুজনের নাম চার্জশিটে রয়েছে। সেই সঙ্গে রয়েছে বীরভূমের নলহাটির দু‘নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর নামও।

প্রথা অনুযায়ী কেউ কোনও গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকলে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়। যেহেতু সরকারি পদ,  সেই কারণেই রাজভবনের অনুমোদন প্রয়োজন ছিল। মানিক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, রত্না ছিলেন সচিব।  গত অক্টোবর মাসে প্রাথমিক মামলার চার্জশিট দেয় সিবিআই। দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী চার্জশিট জমা দেওয়ার পর সেই সংক্রান্ত অনুমোদনের জন্য তিন মাস সময় থাকে। মানিক বা রত্নার ক্ষেত্রে এই সময়সীমা এখনো পর্যন্ত অতিক্রান্ত হয়নি। ফলে আপাতত সিবিআই অপেক্ষায় রয়েছে।

প্রাথমিক মামলায় দুর্নীতির অভিযোগ প্রকাশে আসার পরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদের সভাপতির পদ হারিয়েছিলেন মানিক। এরপর সিবিআই তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন জেল খাটার পর জামিন পেয়েছেনমানিক। রত্না ও বিভাসকে এই মামলায় একাধিকবার তলব করা হয়েছে।

কয়েক মাস আগে অন্য একটি মামলায় নয়ডা থেকে বিভাসকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ তিনি ভুয়ো অফিস খুলে প্রতারণা করছিলেন। ওই অফিসের নাম দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন। বিভাসের সঙ্গে তার ছেলে অর্ঘ্য সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। 

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি