জমা জল থেকে মুক্তি দিতে এবার শহর জুড়ে বসছে লিফটিং পাম্পিং মেশিন

Share:

নিজস্ব প্রতিনিধি: জল জমার সমস্যা মোকাবিলায় শহর জুড়ে লিফটিং পাম্পিং স্টেশন তৈরি করার পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। কয়েক ঘন্টা বৃষ্টিতেই ইদানিং সময়ে জল জমে যাচ্ছে শহরে। ফলে চরম দুর্যোগে পড়তে হচ্ছে শহরবাসীকে। গত ২৩ সেপ্টেম্বর রাতে তিন ঘন্টায় ৩২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই জলের ৮০ শতাংশ সরানো হয় ৮-৯ ঘন্টার মধ্যে। তবে একটু ভেতরের দিকে বা গলির দিকে যে সমস্ত রাস্তা সেখান থেকে জল সরাতে আরও অনেক বেশি সময় লেগে গিয়েছিল। পুরসভার নিকাশি বিভাগের যুক্তি হুগলি নদীতে জোয়ার থাকার কারণে ওই দিন তিন ঘন্টা লকগেট খোলা যায়নি। লক গেট খোলা থাকলে ১৭৫ মিলিমিটার বৃষ্টির জল সরিয়ে ফেলা খুব তাড়াতাড়ি সম্ভব হত।

এই যুক্তি যে সম্পূর্ণভাবে খাটে তা নয়। যাই হোক ভবিষ্যতে যাতে এমন বৃষ্টি হলে এবং লক গেট বন্ধ থাকলে তাড়াতাড়ি জল সরানো যায় তার জন্য লিফটিং পাম্পিং মেশিন দিয়ে কলকাতাকে ঘিরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। বৃষ্টির সময় জোয়ারের জল হুগলি এবং বিদ্যাধরী নদীর লক গেট বন্ধ থাকলেও লিফটিং পাম্পিং স্টেশনের সাহায্যে জল তুলে ফেলা হবে নদীতে। এই দুই নদীতে এখন লক গেটের সংখ্যা ২১। নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেছেন নতুন লিফটিং পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হলে কলকাতায় বৃষ্টির জল জমার সমস্যার দ্রুত সমাধান হবে। 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ৬ জায়গায় এখন লিফটিং স্টেশন রয়েছে। নিমতলা ঘাট, ১১৭ নম্বর ওয়ার্ডের ক্যানেল রোডে একটি করে এবং কুঁদঘাটে রয়েছে চারটি। এখন চড়িয়াল খাল, সুতি, বিদ্যাধরী, বাগজোলা, টালি নালা আর বোট ক্যানেলের ক্রসিংয়ে নতুন করে লিফটিং পাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ভয়াবহ বিপর্যয় হয় কলকাতার। প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়, এই জল জমা নিয়ে কলকাতা পুরসভাকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সমালোচিত হতে হয় প্রতিটি ক্ষেত্রে। অনেকেই এই লক গেট বন্ধের যুক্তি গ্রহণ করতে চাননি। তবে তাতে পুরকর্মীদের বক্তব্য, যুক্তি কে মার না মানল তা নিয়ে মাথা ঘামিয়ে দরকার নেই। জোয়ারের সময় লক গেট বন্ধ রাখতেই হবে। জোয়ারে লক গেট বন্ধ থাকলেও যাতে জল নিষ্কাশন সহজ হয়, তার জন্যই এবার লিফটিং স্টেশনের দারস্থ হচ্ছে পুরসভা।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি