বাড়ি বাড়ি না গেলে BLO দের শোকজ, হুঁশিয়ারি কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি বাড়ি না গেলে BLO দের শোকজের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন  পশ্চিমবঙ্গের BLO দের সতর্ক করে দিয়েছে যে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন ঘরে ঘরে পরিদর্শন না করার কোনও প্রচেষ্টা করা করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান নির্বাচনী আধিকারিক (সিইও) এবং জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে এই কাজে কোনওরকম ত্রুটি হলে নিয়ম মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। BLO রা যদি বাড়ি বাড়ি এন্যুমারেশন ফর্ম দিতে না যান তাহলে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হবে, তারপর শাস্তি প্রদান করা হবে। কারণ এই বাড়ি বাড়ি পরিদর্শন বিষয়টি বিশেষ সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়ার একটি ভিত্তি।
নির্বাচন কমিশন আরও নির্দেশ দিয়েছে যে কোনও বিএলও যদি তৃতীয় পক্ষের কাছে ফর্ম হস্তান্তর করেন সে যতই বন্ধু, আত্মীয় বা রাজনৈতিক মধ্যস্থতাকারীই হোক না কেন - গুরুতর আচরণবিধি লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিএলওদের কাছ থেকে SIR ফর্ম সংগ্রহ করছেন এবং সরকাri প্রোটোকল উপেক্ষা করে নিজেরাই বিতরণ করছেন বলে একের পর এক অভিযোগ আসছিল। তাই এই পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া SIR-এর প্রথম চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে ৩.০৪ কোটি ফর্ম বিতরণ করা হয়েছে। নির্বাচনী আধিকারিকদের কাছে এই সংখ্যা সন্তোষজনক। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ ভাল হচ্ছে বলে দাবি তাঁদের। নির্বাচন কমিশনের ভাষায়, SIR কেবল একটি প্রশাসনিক মহড়া নয় বরং গণতন্ত্রের সবচেয়ে বড় মৌলিক প্রতিশ্রুতির পুনর্নিশ্চয়তা। 

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি