ভক্তদের জন্য সুখবর! ৮ বছর পর ‘তারক মেহতা’য় তাপুর চরিত্রে প্রত্যাবর্তন সেই ভাব্য গান্ধির

যাদের মধ্যে অনেক জনপ্রিয় মুখ ছিলেন। তবে 'তারক মেহতা কা উল্টা চশমা' অনেক সাধারণ মানুষকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। যার মধ্যে ভাব্য গান্ধি একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’, এই ধারাবাহিকটি প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে সাব টিভিতে রাজত্ব করছে। এই কমেডি শোয়ের দর্শকসংখ্যাও প্রচুর। তবে শোয়ের জনপ্রিয়তা থাকলেও মাঝে মধ্যেই এই শো নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কখনও প্রযোজকের বিরুদ্ধে বকেয়া পরিশোধ না করার অভিযোগ ওঠে, আবার কখনও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যদিও এইসব বিতর্ককে এড়িয়েই শো চলছে। তবে পুরোনো অনেক শিল্পী এখন আর এই শোয়ে নেই। বেরিয়ে গিয়েছেন। যাদের মধ্যে অনেক জনপ্রিয় মুখ ছিলেন। তবে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ অনেক সাধারণ মানুষকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। যার মধ্যে ভাব্য গান্ধি একজন।

যিনি ২০০৮ সালে এই শোয়ে যোগ দিয়েছিলেন, এবং তপুর ভূমিকায় বেশ জনপ্রিয়তাও লাভ করেছিলেন। তবে, ঘরে ঘরে পরিচিত হওয়ার পর, হঠাৎই তিনি ২০১৭ সালে শোটি ছেড়ে দেন। এরপর তিনি গুজরাতি সিনেমায় যোগ দেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর, আবারও শোয়ে ফিরছেন ভাব্য। আর বিষয়টি তিনি ঘোষণা করেছেন। মনে হচ্ছে, এই কমেডি শোটির দর্শকসংখ্যা আরও বাড়বে। যদিও ভাব্য-র আচমকাই শো ছেড়ে দেওয়া, সেই সময়ে সকলকে হতবাক করেছিল। কেননা ভক্তরা তপুর চরিত্রে অন্য কোনও অভিনেতাকে দেখতে প্রস্তুত ছিলেন না। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিন যে, ভাব্য টাকার জন্য অনুষ্ঠানটি ছেড়ে চলে গিয়েছেন। এমনও খবর পাওয়া গিয়েছিল যে, তিনি প্রতি পর্বে দশ হাজার টাকা করে নিতেন। কিন্তু সময়মতো টাকা না পাওয়ায় তিনি শো ছেড়েছেন।

এবার এই গুজব নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা নিজেই। একটি সাক্ষাৎকারে ভাব্য জানিয়েছেন, “আমি কখনও টাকার জন্য কাজ করিনি। টাকার জন্য অনুষ্ঠানটিও ছাড়িনি। আর আমার মনেও নেই যে, অনুষ্ঠানটির জন্য আমাকে কত টাকা দেওয়া হয়েছিল কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। আমার বাবা-মা সমস্ত লেনদেন পরিচালনা করতেন। আমি তাদের জিজ্ঞাসা করিনি যে অনুষ্ঠানটির জন্য আমাকে কত টাকা দেওয়া হত।” তবে ভাব্য চলে যাওয়ার পর, তপুর ভূমিকায় অভিনয় করেছেন রাজ অনাদকত। তবে, কয়েক বছর পর রাজও অনুষ্ঠানটি ছেড়ে দেন। এখন, নিতেশ ব্লুনি এই চরিত্রে অভিনয় করছেন। তবে ভাব্য শোয়ে আবারও ফিরতে চান। কারণ ভাব্যর দাবি, এই শোয়ের প্রযোজক অসিত মোদিই প্রথম তার প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন। তাই তিনি শোয়ে ফেরার জন্যে উৎসুক।

আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা