ফর্ম পাননি অনেকে, কমিশনের কাছে ফর্ম বিলির সময়বৃদ্ধির আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু হয়েছে। ৭দিনের মধ্যে এই ফর্মবিলি শেষ করতে হবে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে ফর্ম বিলি শেষ করতে হবে। কিন্তু ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকে দেখা গিয়েছে, বহু ভোটারের ফর্মই এসে পৌঁছায়নি। বিএলওরা অনেক ভোটারের ফর্মই এখনও হাতে পাননি। সমস্যা সমাধানে ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে।

জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফর্ম এলেও বাকি অনেকের ফর্ম তাঁরা পাননি। ফলে তাঁদের কাছে সেই ফর্ম ভোটারের কাছে পৌঁছে দিতে পারেনি বিএলওরা। এরপরেই উৎকন্ঠায় ভুগছেন অনেকেই। কবে ফর্ম আসবে? কবে বাড়িতে বিএলওরা ফর্ম ফিলআপ করাতে পারবেন, তা নিয়ে শুরু হয়েছে চিন্তা।

ফর্ম যেহেতু সময়মতো হাতে আসেনি, তাই সঠিকসময়ে কাজ শেষ করাও সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। কীভাবে কাজ করবেন, কবে কাজ শেষ করবেন সবটা নিয়ে চিন্তা শুরু হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন ভোটকর্মীরা। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে আর্জি জানানো হয়েছে, ভোটারদের সবার ফর্ম না আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ফর্ম বিলি করা সম্ভব হয়নি। আগামী মঙ্গলবারের মধ্যে ফর্ম বিলি করার কথা বলা হয়েছে। কিন্তু সব ভোটারদের এনিমুরেশন ফর্ম না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। আর্জি জানিয়ে বলা হয়েছে, ফর্ম বিলির সময় বাড়িয়ে দেওয়া হোক। ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা করা হোক।

জানা গিয়েছে, চলতি বছরের তালিকা অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ইতিমধ্যে ৭ কোটি ৪৭ লক্ষ ২৫ হাজার ৩০৫ ফর্ম ছাপা হয়ে গিয়েছে। ইতিমধ্যে শনিবার রাত পর্যন্ত ৪ কোটি ১৭ লক্ষের বেশই ফর্ম বিলি করা হয়েছে। বাকি কয়েকদিনে বাকি ফর্ম বিলি করতে হবে। সেটা কি ভাবে সম্ভ, তা নিয়ে চিন্তায় বিএলও।

স্বামীকে বেঁধে স্ত্রীর উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি