মোবাইল চোর সন্দেহে এসএসকেএম হাসপাতালে যুবককে গণপিটুনি, অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতা মহানগরীর বুকে এস এস কে এম হাসপাতালে গণপিটুনির ঘটনা ঘটল।এস একেএম হাসপাতলে রবিবার বিকেলে চোর সন্দেহ গনপিটুনি। এক ব্যক্তি মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছেন এই অভিযোগে গনপ্রহার শুরু করা হয়। তারপরে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা যান। জনরোষ থেকে উদ্ধার করেন ওই ব্যক্তিকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় সহি বিভিন্ন সরকারি হাসপাতাল চত্বর থেকে রোগীর আত্মীয়দের ঘুমের ওষুধ খাইয়ে মোবাইল ফোন টাকা পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাটের অভিযোগ সামনে আসে।

রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এ নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল চত্বর এলাকায় যেখানে রোগীর আত্মীয়রা থাকেন সেই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। নজরদারি জোরদার করা হয়েছে। কিন্তু তারপরেও চুরির ঘটনা ঘটছে। সক্রিয় রয়েছে দুষ্কৃতীদের চক্র। রবিবার ছুটির দিনে কলকাতা উপনগরীর উপকণ্ঠে এসএসকেএম হাসপাতালে বিকেল বেলায় প্রকাশ্য আলোয় এক রোগীর আত্মীয়ের মোবাইল ফোন নিয়ে পালাতে গিয়ে ধরা পরল এক দুষ্কৃতি।

এরপরই শুরু হয় তাকে বেদম প্রহারের পালা। কিল, চড় , লাথি, ঘুষি এলোপাথাড়ি চলতে থাকে তার ওপর। খবর পৌঁছয় এসএসকেএম হাসপাতালে ভেতরে থাকা পুলিশ ক্যাম্পে। সেখান থেকে পুলিশ কর্মীরা ছুটে আসে। স্থানীয় ভবানীপুর থানা থেকেও পুলিশ অফিসাররা এসএসকেএম হাসপাতালে ছুটে যান। ক্ষিপ্ত জনতার রোষ থেকে মোবাইল চুরির অভিযোগে ধরা পড়া রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ এসএসকেএম হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করে। তার শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। চিকিৎসা চলছে। কলকাতায় এসএসকেএম(SSKM) হাসপাতাল চত্বরে গণপ্রহারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ হাসপাতাল চত্বরে থাকা ক্রয় সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন