SIR নিয়ে আদালতের দ্বারস্থ কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে SIR নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল কংগ্রেস। বিহারের পর পশ্চিমবঙ্গে SIR শুরু হয়েছে।  বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলা উল্লেখিত হয়। বিচারপতি কান্তের বেঞ্চেই বিচারাধীন রয়েছে বিহার SIR কেস। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।

২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ভারতের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে SIR শুরু হচ্ছে। ১৯৫১ সালে ভারতে হয়েছিল প্রথম SIR। এ পর্যন্ত মোট ৮ বার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এ রাজ্যে। ২১ বছর আগে শেষ এসআইআর হয়েছে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত। নবম বারের প্রথম পর্বের SIR হয়েছে বিহারে। দ্বিতীয় পর্বের এসআইআর চলছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুজনেও SIR চালু হয়েছে, শুধু অসমে হচ্ছে না।

প্রশিক্ষণ প্রাপ্ত BLO রা  বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে এন্যুমারেশন ফর্ম। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। ফর্ম পূরণের পর আপলোডের পদ্ধতি সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে পোর্টালে। রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট এবং কমিশনের অ্যাপ ECINet-এ মিলবে এই এন্যুমারেশন ফর্ম।

SIR নিয়ে তুলকালাম চলছে রাজ্যে। বিশেষ নিবিড় সংশোধনের আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।  কেউ আত্মঘাতী হচ্ছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। ভীতির নাম হয়ে গিয়েছে SIR। এই কদিনে ১৫ জনেরও বেশি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রেই এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। এই নিয়ে চর্চা চলছে।

সাহায্যার্থে খোলা হচ্ছে তৃণমূলের লিগ্যাল সেল। SIR আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তারা। আইনজীবীদের নিয়ে বিশেষ দল গঠন করা হচ্ছে। সব জেলায় ১১ থেকে ২০ নভেম্বর হবে সভা। ১১ নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। এসবই রাজ্যের মানুষকে SIR সম্পর্কে নিশ্চিন্ত রাখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, “ভয় পাবেন না আমি আছি, আপনাদের দিদি আছে। আপনাদের কেউ দেশ থেকে বের করতে পারবে না।”

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন