১৫ লক্ষ টাকা কাট মানি দিতে না পারায় বাড়িতে হামলা, মারধোর বৃদ্ধকে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মুচিয়া: দাবি মতো ১৫ লক্ষ টাকা কাট মানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির সিসিটিভি(CCTV) ভেঙে ফেলা হয়েছে। সাইকেল ভেঙে ফেলা হয়েছে ।বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময়ের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার(Malda P.S.) মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়।ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

মালদা মুচিয়া অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শংকর চৌধুরী জানান কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন সেই জমি যখন মাপ যোগ করছিলেন তখন কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করে সেই টাকা সে দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয় তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয়। ৭৬ বছরের তার কাকাকেও মারধর করা হয়। এই ঘটনায় মালদা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

বিজেপির বুথ সভাপতি দাদা সুদাম চৌধুরী জানান, রীতিমতো তারা বাড়ি থেকে বের হতে পারছেন না আতঙ্কের মধ্যে রয়েছেন।যদিও কংগ্রেসের দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তি বলে দাবি করেছেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার ।তিনি জানান ,বাড়িতে হামলা যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় ।এটা ঠিক নয়। তবে এর সাথে কংগ্রেস জড়িত না। যাদেরকে কংগ্রেস এর কর্মী বলা হচ্ছে তারা সবই বিজেপি কর্মী।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন