বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। উত্তরবঙ্গে পর্যালোচনা বৈঠক থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কেন্দ্র টাকা না দিলেও বাংলার বাড়ির টাকা দেওয়া হচ্ছে। বাংলার বাড়িত তৈরি থেকে রাস্তা তৈরির টাকা দেওয়া হচ্ছে।

এদিন তিনি বলেছেন, চা শ্রমিকদের জন্য ১৪ টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে। চাষের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করা হচ্ছে। তিস্তাকে আটকে দেওয়া হয়েছে, এটা সামাজিক অপরাধ নয়? তিস্তাকে বাঁচাতে কিছু করেনি। তাঁর কথায়, রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। রাজ্য থেকে জিএসটি নিয়ে যায়। কিন্তু দেয়না কিছু। উত্তরবঙ্গে এত বড় দুর্যোগ হয়েছে, কোনও সাহায্য করেনি। শুধু নিজেদের কতাই ভাবে। এদিন সিএএ নিয়েও কেন্দ্রকে নিশানা করেন। বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন। জিএসটির টাকা নিয়ে যাওয়ার পরে টাকা দিতে বাধ্য। কিন্তু দিচ্ছে না। রাজ্যের টাকা লুট করে নিচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ হলে ডিজাস্টার ডিপার্টমেন্টের টাকাই খরচ করতে হবে। তিনি প্রশ্ন তুলেছেন, আম্ফান, ডানা, সুনামীর সময় কোথায় ছিল। শুধু ভোটের সময়ই পাখনা মেলে। তখন আসার কথা মনে হয়। এবার কেন্দ্রের কাছে টাকা চাওয়া হয়নি। একাধিকবার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর মেলেনি।  পশ্চিমবঙ্গের টাকা নিয়ে অন্য রাজ্যে বরাদ্দ করা হচ্ছে। বিজেপিকে মানুষ বিদ্বেষী সরকার বলে কটাক্ষ করেছেন তিনি।১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেটা আগে মিটিয়ে দেওয়া হোক। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করে এরা। এদের লজ্জা করে না।

SIR, নোটবন্দী নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে এত তাড়া কেন  SIR করা হচ্ছে। মানুষকে বঞ্চিত করার কাজ হচ্ছে। বিজেপি ঘোট করছে। নিজেদের ওপরে যাঁদের ভরসা নেই, তাঁরা এজেন্সির ওপরে ভরসা করছে।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন