২ কোটি ৫০ লক্ষ খরচে প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ইউনিটের পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই ইউনিট উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ভ্রাম্যমান এই ক্লিনিকে নার্স থেকে শুরু করে একাধিক সরঞ্জাম থাকবে। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই মোবাইল ভ্যানগুলো। ২১০ টি ইউনিট এখনও প্রস্তুত রয়েছে। এখানে সব থেকে বেশি সুবিধা পাবেন শিশু ও গর্ভবতী মায়েরা। কোনও রোগীকে স্থানান্তর করার ক্ষেত্রেও এই গাড়িগুলোকে কাজে লাগানো হবে।

তিনি আরও বলেছেন, এই ইউনিটগুলোতে হিমোগ্লোবিন, প্রেগনেন্সি, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ ৩৫টি বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। এই মোবাইল ইউনিটে আল্ট্রাসনোগ্রাফির ব্যবস্থাও থাকবে। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই মোবাইল ভ্যানগুলো। এই পরিষেবা দিতে মাসে খরচ হবে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা করে। স্বাস্থ্যসাথীর টাকা সম্পূর্ণ রাজ্য সরকার দেয়। বেসরকারি হাসপাতালেও সেই সুবিধা অনেকেই পান। বর্তমানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। এই রাজ্য সরকারের আমলে ৪২ টা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে।

তিনি আরও বলেছেন, ১৪ বছরে বিপ্লব হয়েছে রাজ্যে। রাজ্যে ১৪টি নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। ১১৭টি ন্যায্যমূল্যের ওষুধের  দোকান তৈরি করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের জন্য মাদারহাটের ব্যবস্থা করা হয়েছে। গর্ভবতী মায়েদের ডেলিভারির আগে হাসপাতালের কাছে এনে রাখা হয়। পরে সময়মতো হাসাপাতালে নিয়ে যাওয়া। সুব্রত মুখোপাধ্যায় ও অজিত পাঁজার কথাও এদিন তুলে ধরেছেন তিনি। এদিন তাঁর কথায় শোনা গিয়েছে বিনিময় প্রথার কথা। রাজ্যে মেডিক্যাল ব্যবস্থা উন্নত করা হচ্ছে। ৪৯টি ট্রমা কেয়ার সেন্টার তৈরি হয়েছে। ২টো টাটাতে যুগ্মভাবে ক্যান্সারের কেন্দ্র গড়ে উঠছে।

 

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন