শীতলকুচিতে স্ত্রীর SIR ফর্ম ছেঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, শীতলকুচি: স্বামী স্ত্রীর বিবাদ। দীর্ঘ চার বছর ধরে স্ত্রী স্বামীর ঘরে থাকে না। মঙ্গলবার স্ত্রী সকালবেলা এসে বি এল ও’র কাছ থেকে এস আই আর ফর্ম সংগ্রহ করেন। এতদিন পর স্ত্রীকে BLO’ র বাড়ির দোরগড়ায় দেখে রেগে যান স্বামি। শুরু হয় দুজনের মধ্যে তুমুল ঝগড়া।স্ত্রীর SIR ফর্ম ছেঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি স্ত্রী তার সঙ্গে থাকেন না। এস আই আর ফর্ম নিতে এসেছিলেন। এরপর অসৎ উদ্দেশ্যে তার সঙ্গে থাকা লোকজন ওই ফর্ম ছিড়ে ফেলে। তার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হয়।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের(Sitalkuchi Block) গোলেনাওহাটি পঞ্চায়েতের গাছতলা এলাকায়। জানা গিয়েছে, গ্রামের রফিকুল মিয়া ও তার স্ত্রী আর্জিনা বিবির সাথে প্রায় চার বছর ধরে বনিবনা নেই। বর্তমানে তারা আলাদা থাকছেন । এদিন আর্জিনা গ্রামের বিএলওর বাড়িতে SIR ফর্ম নিতে এলে সেখানে পৌঁছান রফিকুল। সেখানে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। আর্জিনা বিবির অভিযোগ সেই সময় তার স্বামী SIR ফর্মটি ছিঁড়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শীতলকুচি থানার পুলিশ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় প্রচুর মানুষজন জড়ো হয়।

সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল। স্ত্রী – স্বামীর বিরুদ্ধে এই ফর্ম ছেঁড়ার ঘটনায় অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামীর অভিযোগ এর আগেও তার স্ত্রী তার বাড়িতে এসে বাসনপত্র সব নিয়ে চলে গিয়েছে। তিনি মিউচুয়াল ডিভোর্স চাইছেন। কিন্তু স্ত্রী তা দিচ্ছেন না। উপরন্ত স্বামী হিসেবে তাকে সামনে রেখে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। এস আই আর এর ফর্ম BLO’ র বাড়ি থেকে নিতে এসে তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন