মরশুমের শীতলতম দিন আজ, ১৭ ডিগ্রিতে নামল পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ পরিষ্কার। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনের তাপমাত্রার হেরফের হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এখন রয়েছে তাপমাত্রা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নেমে গিয়েছে পারদ। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগঢ়ের শৈত্য প্রবাহ চলছে কলকাতায়। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে রয়েছে। আগামী পাঁচ দিন এইরকমই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে।

বাংলা জুড়ে এখন চলছে পশ্চিমি হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ডেও। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আগামী চার পাঁচ দিনে স্বাভাবিকের তুলনায় দুই  থেকে তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা।

পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির, খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূম জেলার সিউড়িতে। সেখানে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে।

কলকাতায়ও নেমেছে তাপমাত্রার পারদ। ১৭ ডিগ্রির ঘরে এখন তার ঘোরাফেরা। কলকাতায় দিনের ও রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। কলকাতার তাপমাত্রা আপাতত ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন শীতের আমেজ থাকবে সকালে। কুয়াশা থাকবে, পরিষ্কার আকাশ এবং বৃষ্টির কোন সম্ভাবনা সেভাবে নেই।

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪১ থেকে ৮৯ শতাংশ।

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর