চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট কাটিয়ে ফের ২২ গজের ময়দানে ফিরছেন ঋষভ পন্থ। আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের হয়ে মাঠে নামতে প্রস্তুত ঋষভ পন্থ। ইংল্যান্ড সফরে বাম পায়ের হাড় ভেঙে যাওয়ার পর চার মাস ধরে মাঠের বাইরে ছিলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দীর্ঘ দিন ক্রিকেট খেলা থেকে ছিলেন দূরে। এই দশকের শুরু থেকেই আঘতের সঙ্গে লড়াই করে আসছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান এবং প্রতিবারই অদম্য ইচ্ছায় ফিরেছেন মাঠে। ময়দানে ফেরা নিয়েই বিশেষ বার্তা দিলেন পন্থ।

বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ঋষভ পন্থকে বলতে শোনা গিয়েছে, “আঘাতের পর, ফিরে আসা কখনও সহজ নয়। কিন্তু ঈশ্বর সর্বদাই সদয় ছিলেন এবং তিনি আমাকে সর্বদা আশীর্বাদ করেছেন এবং এবারও ফিরে আসতে পেরে আমি খুব খুশি।”  ভারতের উইকেটকিপার আরও জানিয়েছেন, “প্রতি বার মাঠে নামার সময় কৃতজ্ঞ থাকি। তাই জন্য আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর, আমার বাবা-মা, পরিবার এবং যাঁরাই আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ দিই।”

২০২২ সালের শেষের দিকে এক গাড়ি দুর্ঘটনার পর পন্ত প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। একাধিক অস্ত্রোপচার এবং শরীরে আঘাতের কারণে এক বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে ছিলেন। তারপর তিনি দুর্দান্তভাবে ফিরেছেন। পেয়েছেন টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের পদ। জানিয়েছেন এই ঘুরে দাঁড়ানোর লড়াই সহজ ছিল না। পন্থ আরও বলেছেন, “দেখুন, আমি যখনই মাঠে নামি, তখনই আমি কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। এই কারণেই আমি সর্বদা ঈশ্বরের দিকে তাকাই এবং ধন্যবাদ জানাই।”

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের