আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে তালিবান মডেল তৈরি করতে চেয়েছিল উমর

Share:

নিজস্ব প্রতিনিধি: লাল কেল্লা বিস্ফোরণের আত্মঘাতী বোমা হামলাকারী চিকিৎসক উমর নবী ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে তালিবান মডেল তৈরির চেষ্টা করেছিল। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়েই সে অধ্যাপনা করত। সম্প্রতি ডাক্তারি ছাত্ররা এই অভিযোগ সামনে এনেছে। এই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে কলেজের অন্যান্য শিক্ষাকর্মী এবং কর্মীরা এই ধরনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন।

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়ার বক্তব্য ডাক্তার উমর নবী ছেলে ও মেয়েদের ক্লাসে একসঙ্গে বসতে দিতেন না। এক পড়ুয়ার কথায়,  ‘ক্লাস এবং অন্যান্য জায়গায় নিজে বক্তৃতা দেওয়ার সময় তিনি তালেবান মডেলের প্রশংসা করত। কলেজেও সেই একই মডেল বাস্তবায়নের চেষ্টা করত। ছেলেরা এবং মেয়েরা ক্লাসে একসঙ্গে বসত। যখন সে ক্লাসে আসত, তখন সে আমাদের আলাদাভাবে বসাতো। ‘

মেডিক্যাল ছাত্ররা বলেছে, “উমর কলেজ হোস্টেলে থাকত। সে অন্তর্মুখী হয়ে থাকত। অনেক আশা নিয়ে আমরা পড়তে এসেছিলাম। কিন্তু ক্লাসও ঠিক মতো হত না, এমনকি প্যাকটিক্যাল পরীক্ষায় সঠিক সময়ে হত না। “এদিকে হাসপাতালের কর্মীরা জানিয়েছে বিস্ফোরণের পর হাসপাতালে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ছাত্রছাত্রীরা জানিয়েছেন শাহীন অধ্যাপক হিসাবে দূর্দান্ত ছিলেন। তবে উমরকে তারা দূর্দান্ত’র শংসাপত্র দিতে নারাজ।

মনে করা হচ্ছে যে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে শাহীন সঈদের জীবন তাকে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মহম্মদের দিকে ঠেলে দিয়েছিল। সম্ভবত এখানেই তার মগজ ধোলাই হয়েছিল। তারপরেই সে জৈশ-ই-মহম্মদের নারী শাখা জামাত-উল-মোমিনের প্রধান হয়। ভারত থেকে কতজন নারীকে সন্ত্রাসী সংগঠনে শাহীন নিয়োগ করেছিল তা জানতে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের