বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: এস আই আর এর পরে বিহার নির্বাচনে যে ফলাফল হল তা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay) বলেন, সাধারণ মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারাই ক্ষমতায় আসবে। এটা বলার কোন প্রশ্ন রাখেনা। যারা বিহারের রেজাল্ট দেখে অনেক ইন্সপায়ার হচ্ছে তাদেরকে বলব এত ইনস্পিরেশন হওয়ার দরকার নেই ।চার বারের জন্যই আবার সরকারে আসতে চলেছে তৃণমূল সরকার। বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে স্পিকারের(Speaker) মন্তব্য, এত বাড়াবাড়ির প্রয়োজন নেই। উল্লসিত হওয়ার কিছু নেই। বিহারে এবার যেভাবে প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন তাতে সেখানে যে সরকার নির্বাচিত হবে তাকে অভিনন্দন জানানো উচিত। অন্যদিকে, বিহারের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন।বেল পাকলে কাকের কি? বিহারের নির্বাচনের ফলাফলে এখানে কোন প্রতিফলন হবে না।

শুক্রবার কলকাতা পুরসভায় বিহারের নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এই মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। তিনি দাবি করেন, বিহারে যে ফলাফলই হোক না কেন পশ্চিমবঙ্গে এস আই আর- এর সেরকম কোন প্রভাব নির্বাচনে পড়বে না। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই ভরসা রাখেন। বিজেপি নেতাদের বিহারের পর বাংলা টার্গেট প্রসঙ্গে ফিরহাদের(Firhad) মন্তব্য ছাগলের তৃতীয় কিছু সন্তান যেমন থাকে সেই অবস্থা বঙ্গ বিজেপির এখানকার নেতাদের। সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়রের মন্তব্য, দেখতে পাবেন দুটি ছাগলের বাচ্চা দুধ খায় এবং তৃতীয়টি লাফাতে থাকে সেই অবস্থা এখানকার বিজেপির ।

তবে বিহারের ফল প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া কি তা জানতে চাওয়া হলে ফিরহাদ হাকিম বলেন এ নিয়ে দলের পক্ষ থেকে যা বলার বলবে। বড়বাজারে বেশ কিছু বাড়িতে গিয়ে ভোটারদের পাওয়া যাচ্ছে না সেখানে বি এল ও(BLO) বাধ্য হয়ে নোটিশ লোককে দিয়ে আসছেন এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বি এল এ(BLA) টিম। গোটা বিষয়টি জানানো হচ্ছে পার্টির ওয়ার রুমে। তারপর সেখান থেকে দলের পক্ষে যারা দায়িত্বে রয়েছেন তারা সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করছেন। এই সংক্রান্ত সমস্ত বিষয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটি জানান ফিরহাদ হাকিম।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা