খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কায় সত্যি হল শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে খেলতে পারবেন না শুভমন গিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রবিবার সকালে এক বিবৃতি মারফত এই সংবাদ জানিয়েছে। তারা এও জানিয়ে দিয়েছে যে খেলার মাঝে প্রয়োজন পড়লেও আর  ইডেন টেস্টে আর পাওয়া যাবে না শুভমন গিলকে।

বিসিসিআই এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লাগে। দিনের খেলা শেষ হওয়ার পর তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আর এই টেস্টে খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে।’’

ঘাড় এবং মেরুদণ্ডের সমস্যায় শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয় শুভমনকে। দ্বিতীয় দিনের খেলা শেষে অ্যাম্বুল্যান্সে করে মাঠ থেকে হাসপাতালের দিকে রওনা দেন গিল। শনিবার ঘুম থেকে ওঠার পরেই শুভমন ঘাড়ে ব্যথা অনুভব করেন। তার জন্য ব্যথা কমানোর ওষুধ খান। তাতেও লাভ হয়নি। ব্যাট করতে নামার আগেও ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয় শুভমনের। সঙ্গে সঙ্গে মাঠে আসেন ফিজিও। পরীক্ষা করার পর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয় শুভমনের। সেখানেও ঘাড় স্টিফ হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনও এমআরআই করানো হয়েছিল। তখনকার এবং এখনকার এমআরআই-এর ফলাফলের মধ্যে মিল রয়েছে। চিকিৎসকদের দাবি, শুভমনের বয়স যেহেতু ২৬ বছর, তাই তাঁর সহ্যশক্তি বেশি। চিকিৎসার পরিভাষায় একে ‘পেন থ্রেসহোল্ড’ বলে। কিন্তু এ বারের ব্যথা এতটাই যে শুভমন তা সহ্য করতে পারছেন না। ফলে চিকিৎসকেরা তাঁকে হোটেলে দলের সঙ্গে রাখতে চাননি। শুভমনের পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিসিসিআইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবারই আশঙ্কা করা হয়েছিল, শুভমনকে সম্ভবত ইডেন টেস্টে আর পাওয়া যাবে না। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের