Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ব্লু লাইনে বিভ্রাট, ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা, কখন স্বাভাবিক?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। শনিবারের পর রবিবারও মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা সচল ছিল। বাকি স্টেশনগুলোতে মেট্রো পরিষেবা না থাকায় ভোগান্তিতে যাত্রীরা। পরে ১০টার পরে পরিষেবা স্বাভাবিক হয়।

অফিস টাইমে প্রায় মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়। কখনও যান্ত্রিক সমস্যা, কখনও সিগনালিং এর সমস্যা দেখা দেয়। এর জেরে চরম সমস্যায় করতে হয় অফিস যাত্রীদের। এদিন রবিবার হওয়ায় অফিস যাত্রীদের চাপ ছিল না। কিন্তু বহু মানুষ এই দিন যাওয়া আসা করেন। রবিবার সকাল হতেই শহীদ ক্ষুদিরাম গীতাঞ্জলি রবীন্দ্র সরোবর যতীন দাস পার্ক সহ একাধিক স্টেশনে যাত্রীরা পৌঁছে অপেক্ষা করতে থাকেন। কিন্তু কোনও মেট্রো আসে না। ক্রমাগত যাত্রীদের ভিড় বাড়তে থাকে স্টেশনগুলোতে। বেড়েছে ভোগান্তি।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকেই ঠিক করা ছিল রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণেই পাওয়ার ব্লক বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার রাত থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত কাজ চলেছে। নির্ধারিত সময়ের একটু বেশি সময় নিয়ে কাজ চলায় ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক মেট্রো চলাচল হয়েছে। সকাল থেকে ১০ঃ০৮ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়নি। কিছুটা দেরি করেই পরিষেবা শুরু হয়েছে।

শনিবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিগন্যালিংয়ের কাজ চলার জন্য দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বরানগর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল