দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য, উমরের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করল NIA

Share:

নিজস্ব প্রতিনিধি: লালকেল্লায় বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য পেল NIA। রাজধানী  দিল্লিতে গাড়ি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারী উমর নবীর সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার এক কাশ্মীরি ব্যক্তি। গ্রেফতার করা ব্যক্তিতে উমরের সহযোগী হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আমির রশিদ আলি। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনিই উমরকে i20 গাড়িটির ব্যবস্থা করে দিয়েছিল। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি নথিভুক্ত ছিল কাশ্মীরের এই আমিরের নামেই। রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্ব  নেওয়ার পর এনআইএ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। তাতেই মিলেছে সাফল্য। তদন্তকারীদের মতে, আলী গাড়িটি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা পরে  গাড়িটিকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তে পরিণত করা হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা আমির রশিদ আলীর বিরুদ্ধে ১০ নভেম্বর  সন্ত্রাসী হামলা চালানোর জন্য ডক্টর উমরের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ  আনা হয়েছে । লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে সংঘটিত এই বিস্ফোরণে ১৩ নিহত এবং প্রায়  ২৫ জন আহত হন।  এনআইএ-এর তথ্য অনুসারে, হুন্ডাই আই২০ গাড়ি কেনার ক্ষেত্রে আলির ভূমিকা ছিল। ফরেনসিক  ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে যে বিস্ফোরণে নিহত ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উমর উন নবী গাড়িটির চালক ছিলেন।

দিল্লি পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্ব নেওয়া এনআইএ নবীর আরেকটি গাড়িও বাজেয়াপ্ত  করেছে এবং ৭৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন আহতও রয়েছেন। চলমান তদন্তে একাধিক রাজ্যের পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করে বৃহত্তর ষড়যন্ত্রের রহস্য উদঘাটন করা হচ্ছে। এই ঘটনায়  জৈইশ-ই-মহাম্মদ (জেইএম)  জঙ্গি সংগঠনের  যোগ রয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দিল্লিতে হামলার পর  অত্যাধুনিক “হোয়াইট-কলার” সন্ত্রাসী মডিউলের খবর প্রকাশ্যে এসেছে। যা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভয়ানক।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’