এই মুহূর্তে

খড়দহে মজুত বিপুল পরিমাণ বারুদ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল

নিজস্ব প্রতিনিধি , খড়দা: উত্তর ২৪ পরগণা জেলার খড়দার ঠাকুর কলোনিতে অভিজিৎ সিং এর বাড়িতে মজুত বাজির মশলা। বিস্ফোরণ হয়ে উড়ে গেলো ঘরের চাল।ঘটনাস্থলে রহড়া থানার(Rahara P.S.) পুলিশ। আটক এক। পলাতক অভিযুক্ত অভিজিৎ সিং।কিজন্য এতো বিস্ফোরক মজুত ছিল তার তদন্ত করছে পুলিশ। যদিও এখন কোন হতাহতের খবর নেই। রবিবার সন্ধ্যায় খড়দায় বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যায়। বাড়িতে একটি ঘরে বিপুল পরিমাণ বাজির মশলা মজুদ ছিল। কেন এত পরিমান বাজির মশলা সেখানে মজুদ ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পরেই হঠাৎ বন্দিপুরে ঠাকুর কলোনি(Thakur Colony) কেঁপে ওঠে বিকট শব্দে। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই ভয় পেয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ছুটে। কেউ কেউ ভাবে গ্যাস সিলিন্ডার হয়তো বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরে দেখা যায় একটি বাড়ির ভেতরে প্রচুর পরিমাণ বারুদ ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে ঘরের চাল উড়ে গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাড়িতে বিপুল পরিমাণ বারুদ মজুদ রাখায় এই বিস্ফোরণ হয়েছে। একজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। তার বয়ান অনুযায়ী দুর্গাপুজা ও কালী পুজোতে যে বাজি তৈরি করা হয়েছিল তার যে বাড়তি বারুদ তাই ওখানে মজুদ ছিল। তবে সত্যিই কারণ কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের মনে। এই এত পরিমাণ বারুদ মজুদ করে রাখার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। স্থানীয়দের অনেকের দাবি এলাকায় বেশ কিছুদিন থেকে সন্দেহজনক কাজকর্ম চলছিল। তবে এর পেছনে বড় কোন চক্রান্ত ষড়যন্ত্র আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ওই মজুদ থাকা বারুদের বিস্ফোরণে এতটাই তীব্রতা ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাঁচ ও ভেঙে পড়ে গিয়েছে।

বাড়ির দেওয়ালের প্লাস্টারও খসে পড়েছে। তবে কোনো কেউ হতাহত হয়নি। স্থানীয় মানুষদের অভিযোগ বেশ কিছুদিন থেকে ওই বাড়িতে বাইরের লোকেরা যাতায়াত করত। রাতের বেলায় ওই বাড়িতে বেশকিছু কাজকর্ম হত। পুলিশ বাড়ির পলাতক মালিক অভিজিৎ সিংকে হন্যে হয়ে খুঁজছে। দিল্লিতে মেট্রো স্টেশন এর কাছে বিস্ফোরণের পর থেকে কোথাও কোনো বিস্ফোরক উদ্ধার হলে তা গুরুত্ব সহকারে তদন্ত করছে কলকাতা ও রাজ্য পুলিশ। খড়দার এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে তাই চাঞ্চল্য দেখা দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ