দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে উধাও শীত! ধীরে ধীরে চড়ছে পারদ, জারি কুয়াশার দাপট, ফের কবে নামবে তাপমাত্রা?

নিজস্ব প্রতিনিধি: ঠান্ডার আমেজ বঙ্গ জুড়ে। গত সপ্তাহে প্রথম দিকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল। সেই তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। বিগত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। রাজ্যে তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। তবে পশ্চিমের জেলাগুলোতে পারদ রয়েছে ১৫ এর নিচে। হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত না হলেও শিরশিরের ঠান্ডায় মন ভালো হয়ে গিয়েছে বঙ্গবাসীর।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা একটু উপরের দিকেই থাকবে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। পশ্চিম ও উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে কুয়াশা দেখতে পাওয়া যাবে। ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমবে। হাওয়া অফিসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, দুই বঙ্গেই আগামী কিছুদিন আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৪-৫ দিন রাজ্যের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী চার দিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারপরের তিনদিন তাপমাত্রার কোনো হেরফের হবার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই নিম্নচাপটি। যারফলে সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সামান্য কয়েকদিনের জন্য রেস্ট নিতে গিয়েছে শীত।  দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহন্ত থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। তারপরেই ব্যাটিং শুরু হবে শীতের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ