টেলি-মেডিসিন পরিষেবায় সাফল্য, উপকৃত ৭ কোটি, ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে রাজ্যে টেলি মেডিসিনে সাফল্য। দীর্ঘদিনের প্রচেষ্টার পরে সাফল্য আসায় খুশি মুখ্যমন্ত্রী। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের জন্য আগেই অর্থ বরাদ্দ থেকে শুরু করে চিকিৎসক ও হাসপাতালকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় টেলি মেডিসিন পরিষেবা পেয়েছে ৭ কোটি রোগী। এটি সাফল্যের এক মাইল ফলক। এই সাফল্যের কথা এক্সপোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে এই পরিষেবা আরও ভালভাবে উন্নত পদ্ধতিতে করা হবে বলে জানা গিয়েছে। আরও বেশি মানুষ যাতে এই সুবিধা নিতে পারেন সেদিকে নজর দেওয়া হবে।

তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা আরও একটি মাইলফলক অর্জন করেছে। টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলিকে উচ্চস্তরের স্বাস্থ্যসেবা সুবিধার সঙ্গে যুক্ত করার জন্য সরকারের এর একটি অনন্য উদ্যোগ। ৭ কোটি পরামর্শের মাইলফলক অতিক্রম করেছে। এই উদ্যোগটি ১১ হাজার স্বাস্থ্য ও সুস্থতাকেন্দ্র এবং উচ্চতর স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে ৬৩টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন টেলিকনসাল্টেশন প্রদান করে।

 

সূত্রের খবর, রাজ্যের ১১ হাজারের বেশি স্বাস্থ্যকেন্দ্রে এই টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যায়। ৯ হাজার চিকিৎসক এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। ৮০ হাজার পরামর্শদাতা। টেলি–মেডিসিন পরিষেবার ‘হাব’ হিসেবে কর্মরত ১৯টি সরকারি মেডিক্যাল কলেজকে গত আগস্টে স্বাস্থ্যভবন নির্দেশ দিয়েছিল, প্রতিটি হাসপাতাল থেকে অন্তত ন’জন চিকিৎসককে এই পরিষেবায় লগ-ইন করতে হবে এবং প্রত্যেক চিকিৎসককে মাসে ন্যূনতম ১০০টি টেলি-পরামর্শ দিতে হবে।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!