স্ত্রী ও বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত, সিউড়িতে আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি:বীরভূমের সিউড়িতে ঘটল এক বিরল ঘটনা। দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই  স্ত্রীকে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন। স্ত্রীর প্রেমের কাছে হার মারলেন স্বামী।পরে সেই প্রাক্তন স্বামী–স্ত্রী শুক্রবার সিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। আদালতে হাজির ছিলেন স্ত্রী’র বর্তমান স্বামীও।প্রায় নয় বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। দাম্পত্যে প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে। সেই সময়ই স্বামীর এক বন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানতে পেরে স্বামী কোনও বাধা না দিয়ে উলটে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান।

আদালতে এসে প্রাক্তন স্বামী জানান, “দু’জনেই যখন একে অপরকে চাইছে, বাধা দেওয়াটা ঠিক হত না। তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি।”স্ত্রী বলেন, “এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই।”সাত বছরের সন্তানের দায়িত্বও নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী।ঘটনাটি জানাজানি হতেই সিউড়ি ও সাঁইথিয়া জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।

কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন, আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন । সব মিলিয়ে স্বামীর এই ভূমিকায় এখন সিউড়ি খবরের শিরোনামে।আধুনিক সমাজে বর্তমানে দাম্পত্য জীবনের সম্পর্ক প্রায়শই ভেঙে যাচ্ছে। ডিভোর্স আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে। দম্পতিদের মধ্যে মধুর ভালবাসার সম্পর্কে ছেদ ঘটছে। ফলে পরকীয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রেও প্রাক্তন স্বামীর বক্তব্য একটাই জোর করে সংসার করা যায় না। দাম্পত্য জীবন জোর করে টিকিয়ে রাখা যায় না উভয়ে না চাইলে। একটা স্ত্রীর প্রেমের কাছে হার মেনে স্বামী নিজের স্ত্রীকে তুলে দেন বন্ধু প্রেমিকের হাতে।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!