আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেতাজি মেট্রো স্টেশনের কাছে আত্মহত্যার চেষ্টা, পরিষেবা বন্ধ ব্লু লাইনে

নিজস্ব প্রতিনিধি: ফের বন্ধ কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। জানা গিয়েছে আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল নেতাজি মেট্রো স্টেশনে। সেই জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। শুধু শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ভর দুপুরে বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর ৩ টে ১০ মিনিট নাগাদ এক ব্যক্তি আত্মহত্যা চেষ্টা করেন। জানা গিয়েছে কুঁদঘাট এলাকা অর্থাৎ নেতাজি মেট্রো স্টেশনের আত্মহত্যার চেষ্টা করেন এই ব্যক্তি। এরপর দীর্ঘক্ষণ ধরে আংশিকভাবে বন্ধ হয়ে থাকে ব্লু লাইনের মেট্রো পরিষেবা।

 বৃহস্পতিবার নেতাজি স্ট্রেশনের আপ লাইনের সামনে ওই ব্যক্তি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন। তাঁর মৃত্যু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার পর বড় বড় অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল ব্লু লাইনের পরিষেবা। মোটামুটি ঘণ্টা দেড়েক পর আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ব্যস্ত সময়ে মেট্র চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন মানুষ। 

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। এই নিয়ে দিন দিন যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

ISF বনাম তৃণমূল সংঘর্ষে তপ্ত হাড়োয়া, প্রচারে গিয়ে বাধার মুখে নওশাদ

গরম থেকে বাঁচাতে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পশু-পাখিদের মেনুতে এবার গুড়জল ও তরমুজ

বিয়েবাড়িতে জনসংযোগে সামিম, মিষ্টিমুখে জমল আসর

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোট প্রচারে চাষিদের সঙ্গে ধান ঝাড়লেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ