২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে কোলাঘাটে মৃত্যু ৮৩ বছরের বৃদ্ধার

২০০২ সালের SIR তালিকায় নাম না থাকার কারণে চিন্তায় চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কেশিমন বিবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে শিহরিত গোটা পশ্চিমবঙ্গ। ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকলেই দেশ ছাড়তে হবে, এই ভয়েই কাঁপছে বাংলার গ্রামগুলি। কিছুদিন আগেই খবরে এসেছিল যে, বীরভূমের একটি গ্রামের বাসিন্দা রা SIR-এর খপ্পরে পড়ার আগেই ব্যাঙ্ক থেকে সঞ্চিত টাকা তুলে নিচ্ছেন। যারা দাবি করেছিলেন, ২০০২ সালে তাদের ভোটার তালিকায় নাম নেই। তাঁদের বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে এসেছেন। সুতরাং SIR-এ বাদ পড়বে তাদের নাম। স্বাভাবিক ভাবেই দেশ ছাড়তে হবে। তাই যেখানেই যান খেয়ে পড়ে যাতে বাঁচতে পারেন, তাই জমানো টাকা তুলে নিচ্ছেন। এছাড়া SIR-আতঙ্কে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বলি হয়েছেন ২০ জনের বেশি। যাদের পরিবারের একটাই দাবি, SIR আতঙ্কের জন্যেই তারা আত্মহত্যা করেছেন। এই আবহে এবার আরও একটি মৃত্যুর খবর সামনে এল।

জানা গিয়েছে, ২০০২ সালের SIR তালিকায় নাম না থাকার কারণে চিন্তায় চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কেশিমন বিবি। তিনি কোলাঘাট থানার অন্তর্গত ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ২৩৩ নম্বর বুথের শেখ পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। এলাকাবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন কেশিমন বিবি। তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তিনি গতকাল ২০ নভেম্বর, রাত ১০.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। শুধু কেশিমন বিবির নয়, তাঁর ছেলে শেখ নাসিরুদ্দিনেরও ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বলে খবর। এই ঘটনায় রাতারাতি চঞ্চক্য ছড়িয়েছে এলাকায়। সঙ্গে SIR কে নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যে SIR-এর ঘোষনার পর থেকেই সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর প্রতিবাদ জানিয়েছেন।

এই বিষয়ে নিহত বৃদ্ধার ছেলে বলেছেন, ‘আমার মায়ের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। এই চিন্তায় চিন্তায় কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কেশিমন। চিন্তায় ছিল সে খুব। সেই চিন্তায় চিন্তায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমারও নাম নেই ভোটার তালিকায়।’ অন্যদিকে নির্বাচন কমিশনের বিরোধিতা করে সেই অঞ্চলের বিধায়ক জানিয়েছেন, ‘SIR দিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন। ২০০২ সালে যখন SIR শুরু হয়েছিল, তখন নির্ভয়ে SIR সম্পন্ন হয়েছিল। কিন্তু এখন তড়িঘড়ি করে SIR চাপিয়ে দিয়ে মানুষের মনে ভীতি জাগিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কেশিমন বিবিও যখন দেখতে পান তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, স্বাভাবিকভাবেই শেষ ছাড়তে হবে ভেবে তিনি চিন্তায় পড়ে যান।তার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। এই SIR আতঙ্ক রোখা উচিত।’

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১