Loading live market data...
Loading active stocks...
Connecting...

দীর্ঘ জটের অবসান, নতুন পুরপ্রধান ও উপ পুরপ্রধান পেল ফালাকাটা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফালাকাটা দীর্ঘ টালবাহানার পর অবশেষে ফালাকাটা পুরসভার নতুন পুরপ্রধান ও উপ পুরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন অভিজিৎ রায় এবং রুমা রায় সরকার। শুক্রবার অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রায় ১৫ দিন আগে শাসক দলের নির্দেশে পদত্যাগ করেন তৎকালীন পুরপ্রধান প্রদীপ কুমার মুহুরী এবং উপ পুরপ্রধান জয়ন্ত অধিকারী। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা। তৈরি হয় অনিশ্চয়তার পরিবেশ।

নতুন দায়িত্ব গ্রহণ করে পুরপ্রধান অভিজিৎ রায় বলেন, “বিগত পুরপ্রধানের বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে। সেগুলোকেই আগে প্রাধান্য দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে পুরসভার অন্যান্য উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হবে।তিনি আরও বলেন, “আমি পুরপ্রধান হয়ে আলাদা থাকতে চাই না। আপনাদের ছেলে, ভাই, বন্ধু হিসেবেই সবার পাশে দাঁড়াতে চাই। কাজ করতে গিয়ে কোথাও ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমি তা সংশোধন করে ফালাকাটা পুরসভাকে এগিয়ে নিয়ে যাব।উপ পুরপ্রধান রুমা রায় সরকার জানান, “পুরপ্রধানকে সার্বিকভাবে সহায়তা করব। উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।

তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান ও নতুন বোর্ড গঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিদায়ী পুরপ্রধান প্রদীপ কুমার মুহুরী এবং প্রাক্তন উপ-পুরপ্রধান জয়ন্ত অধিকারী। তাঁদের অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী-দ্বন্দ্বের জেরেই তারা অনুষ্ঠানে আসেননি। সিনিয়র নেতৃত্বকে প্রাধান্য না দিয়ে নতুন মুখকে এগিয়ে দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি বিরোধীদের। 

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী