Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভূত তাড়ানোর অজুহাতে নাবালিকাকে যৌন নির্যাতন তান্ত্রিকের, ভয়ানক ঘটনা যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্য উত্তরপ্রদেশে শিউরে ওঠার মতো ঘটনা। ঝাঁসি জেলায় এক স্বঘোষিত তান্ত্রিকের কাছে যৌন নির্যাতনের শিকার ১২ বছরের নাবালিকা। গলা ব্যথার চিকিৎসার জন্য ভূত তাড়ানোর অজুহাতে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

অষ্টম শ্রেণির ছাত্রী বেশ কয়েকদিন ধরেই ক্রমাগত গলা ব্যথার এবং খেতে অসুবিধার সমস্যায় ভুগছিল। চিকিৎসায় কোনও লাভ না হলে, গ্রামবাসীদের কেউ কেউ তাকে ভূত ধরেছে বলে দাবি করে। এরপর নাবালিকার পরিবার মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার বাসিন্দা হরভজনকে ফোন করে ভূত তাড়ানোর কথা জানায়। অভিযোগ ১৮ নভেম্বর, হরভজন নাবালিকার বাড়িতে পৌঁছান। তাকে পরীক্ষা করার পর, স্বঘোষিত তান্ত্রিক জানায় নাবালিকা আত্মার প্রভাবে আচ্ছন্ন এবং একটি বন্ধ ঘরে নাবালিকাকে নিয়ে গিয়ে ভূত ছাড়ানোর কথা জানায় । অভিযুক্ত নাবালিকার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বাইরে থাকার নির্দেশ দেন। তান্ত্রিক তাঁদের আদেশ দেয় যে ভূত তাড়ানোর প্রক্রিয়া চলাকালীন মেয়েটি কাঁদতে বা চিৎকার করতে পারে তবে কাউকে ভেতরে প্রবেশ করতে পারবে না কারণ এই ধরনের আচারে এটি স্বাভাবিক।

তারপরেই নাবালিকার বাবা জানায়, তান্ত্রিক তার মেয়েকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারটি তার জোরে কান্না শুনতে পায়, কিন্তু তান্ত্রিক তাদের ভেতরে প্রবেশ করতে কঠোরভাবে নিষেধ করে। প্রায় আধ ঘন্টা পর, তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে এসে জানায় পক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নাবালিকা আরাম পাবে। এর পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। তান্ত্রিক চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাবালিকা  খুব কান্নাকাটি করে এবং তার মাকে জড়িয়ে ধরে সব কথা খুলে বলল। সে তার পরিবারকে জানায় যে হরভজন তার পোশাক খুলে সারা শরীরে লেবু মাখিয়েছে এবং প্রায় ৩০ মিনিট ধরে তার শ্লীলতাহানি করেছে।  বিস্মিত ও মর্মাহত হয়ে, পরিবার বুধবার বারুয়াসাগর থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে। মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং পুলিশ একজন নাবালিকার উপর যৌন নির্যাতনের জন্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। বারুয়াসাগর স্টেশন হাউস অফিসার রাহুল রাঠোর নিশ্চিত করেছেন: “ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হরভজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের