‘চাকরি করা চলবে না’, জেদের বশে স্ত্রীকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে ধৃত স্বামী

স্ত্রীর কাজে একেবারে অসন্তুষ্ট স্বামী। তাতেই ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে জনসমক্ষে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মেয়েরা সব দিক দিয়ে সক্ষম। মেয়েরা ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, যুদ্ধে যাচ্ছে, ক্রিকেটে বিশ্ব কাপ জিতছে, মোটামুটি খেলাতেও অনেকটা এগিয়ে নারীরা, রীতিমতো পুরুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে জীবিকা অর্জন করছেন। তাই বিয়ের পরে স্বামীর পয়সায় জীবন ধারন করতে অনেকেই চান না। সে স্বামী যতটাই সক্ষম হোন না কেন! নিজের পয়সায় নিজের মর্জিতে জীবিকা নির্বাহ করতে চান মেয়েরা। কিন্তু সেটাই অপরাধ হয়ে দাঁড়াল দুর্গাপুরের এক গৃহবধূর। সংসারের অসচ্ছলতা কাটাতে বেসরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন স্ত্রী। কিন্তু স্ত্রীর কাজে একেবারে অসন্তুষ্ট স্বামী। তাতেই ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে জনসমক্ষে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর অন্ডালের হরিপুরে। সূত্রের খবর, কাজে যাওয়া নিয়ে রাস্তার মধ্যেই স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয় ওই যুবকের।

এরপরে স্ত্রীকে চলন্ত স্কুটি থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করেন স্বামী। প্রত্যক্ষদর্শীদের কথায়, আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে সাতটা নাগাদ এক তরুণী হরিপুরের রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। তাঁর পিছনে বসেছিলেন এক যুবক। হঠাৎই রাস্তার মাঝে স্কুটি থামিয়ে যুবককে গাড়ি থেকে নামতে বলেন তরুণী। এরপর দু’জনের মধ্যে শুরু হয় বচসা। প্রথমে পথচারীরা তাদের বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু সেই ঝগড়ার মুহূর্তে আচমকাই একটি ছুরি বের করে তরুণীকে কোপাতে শুরু করেন ওই যুবক। যা দেখে তরুণীকে বাঁচাতে ছুটে আসেন আশেপাশের লোকজন। কিন্তু ততক্ষণে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। এরপর ওই যুবককে আটক করে স্থানীয়রা।

জখম তরুণীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে অন্ডাল থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারেন যে, হামলাকারী এবং আক্রান্ত সম্পর্কে স্বামী-স্ত্রী। তরুণীর নাম পায়েল গোপ। যুবকের নাম পিন্টু গোপ। পায়েলের বাড়ি স্থানীয় সিদুলি এলাকায়। পিন্টুর বাড়ি ছোড়া গ্রামে। পিন্টু পেশায় একজন মিষ্টি তৈরীর কর্মী। সে পাণ্ডবেশ্বরে একটি মিষ্টির দোকানে কাজ করেন। আর পিন্টুর রোজগারে সংসার চলছিল না। তাই বাধ্য হয়েই একটি বেসরকারি হাসপাতালে কাজ নেন পায়েল। আর স্ত্রী চাকরি করুক, মোটেই পছন্দ নয় পিন্টুর। এই নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে অশান্তি হতো। আজও স্কুটিতে বসে সেই আলোচনাই হচ্ছিল তাদের মধ্যে। সেই নিয়েই আজ সকালে স্ত্রীর উপর হামলা করে বসেন পিন্টু, সেটাই জানিয়েছেন পুলিশ। পিন্টুর কঠোর শাস্তির দাবি করেছেন পায়েলের মা।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১