সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, সালার: অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। একেবারে রূপালী পর্দার সিনেমার মতো। মুর্শিদাবাদ জেলা সালারে ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে সামনে এল এক বিস্ময়কর ঘটনা।৬০ বছর বয়সি বোবা বৃদ্ধ ভিক্ষুক নুর ইসলাম(Nur Islam) একা থাকেন। কথা বলতে পারেন না। থাকেন একটি ভাঙা মাটির কুঁড়েঘরে(Hut)। গ্রামবাসীদের দেওয়া খাবারেই চলে তাঁর দুবেলার পেট পুজো।শনিবার সকালে তাঁর বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেন। মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি।

বৃদ্ধের কুঁড়েঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা।গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুণতে শুরু করেন। দেখা যায়—প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক। রয়েছে প্রচুর খুচরো পয়সা। অনেকেই তাকে যে টাকা ও পয়সা দিতেন ওই বৃদ্ধ ভিক্ষুক তা জমিয়ে রেখে দিতেন ব্যাগে। তার চেয়ে সন্তানরা রয়েছে তারা কেউ তার সঙ্গে থাকেন না। তার দাদার মৃত্যু হয়ে গিয়েছে। দাদার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।জানা গেছে, বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন তিনি।একাকী থাকা, পরিবারের কেউ নেই। তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরেই।

গ্রামবাসীরা জানান “এই টাকাতেই আমরা নুর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব।”ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারদিক থেকে।পুরো হামিদহাটি পিলখুন্ডি(Hamidhati Pilkhundi) এলাকায় এখন একটাই আলোচনা,ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকা উদ্ধার। ওই ভিক্ষার জমানো টাকা থেকেই গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে একটি ছোট বারান্দা সহ এক কামরার বাথরুম সহ পাকা বাড়ি তার জন্য তৈরি করে দিচ্ছেন। বাকি জীবনটা যাতে ওই বোবা ভিক্ষুক মাথার ওপর ছাদ থাকা বাড়িতে জীবন কাটাতে পারেন। তাকে ঘিরে এত হই হই শনিবার সকাল থেকে চারদিকে। কিন্তু কথা বলতে পারেন না তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন সেখানে ভিড় করা সংবাদমাধ্যমের সাংবাদিকদের ক্যামেরার দিকে।

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?