দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করল দল

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নিউটাউন থানা এলাকার বাগজোলা খালের পাশ থেকে যে স্বর্ণকারের মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনায় বিধাননগর পুলিশ সজল সরকার নামে(Sajal Sarkar) এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে। সেই ঘটনায় সজল ঘোষকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয় থেকে সজল সরকারকে বহিষ্কারের কথা ঘোষণা করেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক(Avijit Dey Bhowmick)। ধৃত সজল সরকার কোচবিহার ২ ব্লকের তৃণমূল সভাপতি দায়িত্বে ছিলেন। ওই পদে দায়িত্ব দেওয়া হয় তৃণমূল নেতা শুভঙ্কর দে’ কে। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার (Swapan Kamillya)খুলে নাম জড়ানোর আগে তার বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগ সামনে এসেছিল। সেই সময় তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি কোন জবাব দেননি।

জেলা তৃণমূলের সভাপতির পক্ষ থেকে জানানো হয়, গত ১১ অক্টোবর দলের পক্ষ থেকে কোচবিহার ২ ব্লকে তৃণমূল ব্লক সভাপতি হিসেবে সজলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকেই বেশ কিছু দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে দল শোকজ করেছিল। তিনি তার জবাব দেননি। সম্প্রতি স্বর্ণ ব্যবসায়িক খুনের ঘটনায় বিধাননগর পুলিশ তাকে গ্রেফতার করে। এই অবস্থায় রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে, সজলকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার বাসিন্দা স্বর্ণকার স্বপনবাবু থাকতেন সল্টলেকের কাছে দত্তাবাদ এলাকায়। পরিবারের অভিযোগ ,২৮ অক্টোবর দত্তাবাদের সোনার দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। যে বাড়িতে ওই স্বর্ণ ব্যবসায়ী থাকতেন , সেই বাড়ির মালিককেও নিয়ে যাওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিধাননগর দক্ষিণ থানায়(South Bidhannagar P.S.) নিখোঁজ ডায়েরি করতে গিয়ে পরিবারের লোকেরা জানতে পারে যাত্রাগাছির সংলগ্ন বাগজোলা খালপাড়ে ঝোপের মধ্যে একটি দেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজন সেই মৃতদেহ তাদের বলে সনাক্ত করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। প্রথমে রাজু ঢালী এবং তুফান থাপা নামে দুজনকে গ্রেফতার করে ।তারা দুজনেই জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের পরিচিত। এরপর বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে একজনকে পাকড়াও করা হয়।পুলিশ সূত্রে খবর স্বর্ণকার খুনে তিন অভিযুক্ত রাজু, তুফান এবং সজলের মোবাইল কল লিস্ট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হয়। এরপরই তিনজনকে গ্রেফতার করার পর চতুর্থ তৃণমূল নেতা সজলকে পুলিশ হেফাজতে নেয়। তৃণমূল নেতা এই খুনের ঘটনায় জড়িত আছে এই সন্দেহে গ্রেফতার হওয়ার পরে শাসক দলের অস্বস্তি বাড়ে। তাই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কোচবিহারে ওই তৃণমূল নেতাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেস থেকে।

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা