বাবার মৃত্যুতেও থেমে নেই SIR -এর কাজ, গুরুদশার মধ্যেই দায়িত্ব সামলাচ্ছেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার মৃত্যুতেও থেমে নেই SIR -এর কাজ। গুরুদশার মধ্যেই SIR -এর দায়িত্ব সামলাচ্ছেন BLO। এই ঘটনা জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের। সদ্য বাবাকে হারিয়েছেন BLO বিরাজ কুমার সরকার। সুযোগ থাকলেও দায়িত্ব থেকে অব্যাহতি নেননি তিনি।

বাবার শেষকৃত্য সম্পন্ন করেই চলছে পুরোদমে কাজ। প্রশাসনিকভাবে নিয়ম রয়েছে কোনও BLO যদি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন,  তাঁর পরিবারে কোনও সমস্যা দেখা দেয় বা কোনও বিয়োগান্তক ঘটনা ঘটে তাহলে তিনি নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন বা ছুটি পেতে পারেন। প্রশাসন তখন বিবেচনা করে দেখে তাঁর জায়গায় যে রিজার্ভ থাকে তাঁকে দায়িত্ব দেওয়া যায় কিনা। আলাদা করে কর্মী নিয়োগ করে কাজ সম্পন্ন করাই হল এক্ষেত্রে নিয়ম।

বিরাজ কুমার সরকার একজন প্রাথমিক শিক্ষক। ৭৯৩ জন ভোটার রয়েছেন তাঁর বুথে। তিনি বাবা মারা যাওয়ার পরেও দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। বাবার কাজ করার পাশাপাশি তিনি এক নাগাড়ে BLO -র দায়িত্ব সামলে চলেছেন। এই ঘটনাকে দৃষ্টান্তমূলক বলছে প্রশাসন। কারণ SIR -এর চাপে যেখানে BLO’রা অভিযোগ জানাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি আত্মহননের ঘটনাও ঘটছে সেখানে বিরাজ কুমার সরকারের এই কীর্তি সত্যি নজিরবিহীন।

প্রথম দিকে যখন SIR পর্ব চালু হয়েছিল তখন তিনি বাড়ি বাড়ি ঘুরে ৭৯৩ জন ভোটারের হাতে ফর্ম দিয়েছিলেন। ফর্ম সংগ্রহ পর্বেই তাঁর বাবা মারা যান।  সেই সময় বাবার শেষকৃত্য সম্পন্ন করে আবার ফর্ম সংগ্রহের কাজে লেগে পড়েন বিরাজ কুমার সরকার। এখন তিনি আপলোডের কাজ করে চলেছেন নিরলসভাবে। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনও সহযোগিতার প্রয়োজন রয়েছে কিনা। উত্তরে ওই প্রাথমিক শিক্ষক জানিয়েছেন তিনি যতটা পারছেন কাজ নিজেই করার চেষ্টা করছেন।

স্বভাবতই প্রশাসন BLO’র কাজে অত্যন্ত খুশি। তাঁরা বিরাজ কুমারের পাশে দাঁড়িয়েছেন। প্রশাসনিক প্রতিনিধিরা তাঁর বাড়িতে এসে আশ্বাস দিয়ে গিয়েছেন যাতে বাবার শ্রাদ্ধ ও নিয়মভঙ্গের সময় তিনি অব্যাহতি পান SIR – এর কাজ থেকে সেই ব্যবস্থা করা হবে। শ্রাদ্ধের সামগ্রীও তুলে দিয়ে গিয়েছেন তাঁরা।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ