নদিয়ার চাপড়ায় বাড়ির পেছন থেকে উদ্ধার হল তাজা বোমা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬টি দেশি তাজা বোমা উদ্ধার করলো নদিয়া জেলার চাপড়া থানার পুলিশ। রবিবার নদিয়ার চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, পুকুরিয়া গ্রামের জনৈক সোনা শেখের বাড়ির পিছনে অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানের চালিয়ে পুলিশ মোট ৬টি তাজা দেশি বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করে এবং প্রমাণ সংগ্রহ করেন। বোমাগুলোকে উদ্ধার করার পর চাপড়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চালু রয়েছে।

পাশাপাশি, বোমা রাখার উদ্দেশ্য কী ছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিস্তৃতভাবে তদন্ত শুরু হয়েছে। চাপড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এর আগেও এ রাজ্য থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। মাস কয়েক আগে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রামে এমনই তাজা বোমা উদ্ধার হয়েছিল। সকালবেলা ঘুম ভেঙে ঘরের দরজা খুলতেই মিষ্টির প্যাকেট দেখতে পান চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের মা। কে মিষ্টির প্যাকেট রেখে গেল, কেনই বা রেখে গেল- এসব সন্দেহ নিয়েই তিনি ডাকেন ছেলেকে। বাপ্পা এসে মিষ্টির প্যাকেটটি খুলতেই দেখা যায় তার মধ্যে রাখা আছে দু’টি বোমা। এই ঘটনা জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল পুলিশ।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ