‘হয়রানির’ অভিযোগ, আত্মঘাতী মহারাষ্ট্রের মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর স্ত্রী, ফেব্রুয়ারিতে হয়েছিল বিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা মহারাষ্ট্রে। রবিবার পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুন্ডের ব্যক্তিগত সহকারীর স্ত্রী। পারিবারিক কলহের কারণে মধ্য মুম্বইয়ে নিজের বাসভবনে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে রাজ্যের মন্ত্রীর সহকারীর স্ত্রীর এহেন পরিণতি নিয়ে উঠছে প্রশ্ন।

রাজ্যের পশুপালন ও পরিবেশ মন্ত্রী মুন্ডের ব্যক্তিগত সহকারী অনন্ত গর্জের স্ত্রী গৌরী পালভেকে শনিবার সন্ধ্যায় ওরলি এলাকায় তার নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলেই জানিয়েছেন একজন পুলিশকর্তা। চলতি বছরের ফেব্রুরিয়াতে ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন। গৌরী পালভে কেইএম হাসপাতালের দন্ত বিভাগের একজন চিকিৎসক ছিলেন। পুলিশ জানিয়েছে, পালভের পরিবার অভিযোগ করেছে যে মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুন্ডের ব্যক্তিগত সহকারী তথা গৌরী স্বামী মেয়ের উপর নির্যাতন ও হয়রানি করত। পারিবারিক হয়রানির কারনেই গৌরী চরম পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

 শনিবার রাত ১১:৩০ মিনিটের দিকে ওরলি এলাকার দম্পতির বাড়িতে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। মৃত্যুর ঠিক আগে গৌরীকে তীব্র মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল বলে গুজব ছড়িয়ে পড়ার পর ওরলি স্টেশনের স্থানীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। কর্মকর্তা জানিয়েছেন একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে, পঙ্কজা মুণ্ডের অফিসের সঙ্গে ঘটনার সংযোগের কারণে মামলাটি ব দ্রুত রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে