একই নামে রাজ্যের ৪৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার ‘মায়া’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নতুন নয়। রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। ভোটার তালিকায় সংশোধনের সময়ে ঘটছে চাঞ্চল্যকর সব ঘটনা। একই ব্যক্তির নাম রয়েছে বিভিন্ন জায়গার ভোটার তালিকায়। সেই ছবিই এবার ধরা পড়ল পশ্চিমবঙ্গে। এক মায়ারানির নাম রয়েছে রাজ্যের ৪৪টি জায়গায়। কোথায় মায়ারানি রায়, কোথাও মায়ারানি মুর, কোথাও মায়ারানি প্রামাণিক, কোথায় মায়ারানি নাইয়া, আবার কোথাও মায়ারানি নাইয়া। নাম মায়া তবে বিভিন্ন জেলায় তাঁর পদবি আলাদা।

BLO মায়ারানির এনিউমারেশন ফর্ম নিয়ে গয়েছিলেন তাঁর বাড়ি। মায়ারানি গোস্বামী পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বৈদ্যনাথপুর গ্রামের ডিভিসি পাড়ার বাসিন্দা। তাঁর ফর্মে থাকা কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়ক গাছে BLO-এর। কারণ BLO কিউআর কোড স্ক্যান করতেই দেখতে পেলেন মায়ারানি গোস্বামীর নাম রয়েছে রাজ্যের ৪৪টি জায়গার ভোটার তালিকায়। বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর কোথায় না নাম নেই তাঁর। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বয়সও কম দেখানোর অভিযোগও রয়েছে।

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা মায়ারানির স্বামী গৌর গোস্বামী। তাঁর মৃত্যু হয়েছে অনেকদিন আগে। একাধিক জায়গায় ভোটার তালিকায় মায়ারানির নামের পাশে তাঁর স্বামীর নামও রয়েছে। অন্যদিকে নামের পাশে ব্যবহার করা হয়েছে একাদিক পদবি। তবে ৪৪ কেন্দ্রে কীভাবে তার নাম উঠল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয় নিয়ে একে ওপরের ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল ও বিজেপি। তবে কীভাবে নিজের নাম রাজ্যের ৪৪টি বিধানসভা কেন্দ্রে উঠল তা বুঝেই উঠতে পারছেন না  ৪৭ নম্বর বুথের ভোটার মায়ারানি। জানা গিয়েছে,  বাড়ি বাড়ি রান্নার কাজ  করেন এই মহিলা।  ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন,  তিনি তো কিছুই জানি না। শুরু থেকে তিনি বৈদ্যনাথপুর স্কুলে ভোট দেন। তাঁর বক্তব্য, “এসআইআরের ফর্ম পাড়ার সবাই পূরণ করেছে। আমিও করেছি। তার পর জনে জনে আমাকে এসে প্রশ্ন করছেন। তবে অনেকেই বলেছেন, আমার কোনও ভয় নেই।’’

পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যদিও এই এই বিষয়ে প্রৌঢ়াকে দোষ দিতে রাজি নন। তিনি অভিযোগ করে বলেছেন, ভোটের রাজনীতির স্বার্থে মায়ারানির মতো আরও অনেক ‘অসহায় মানুষের’ নাম এভাবে ব্যবহার করা হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি রবিন পালও জানিয়েছেন এই অভিযোগ গুরুতর।  কমিশন দ্রুত তদন্ত করুক। কে বা কারা এমন চক্র চালাচ্ছে, তা খুঁজে বার করা হোক বলে দাবি তুলেছেন তিনি।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি