‘শেখ হাসিনা ও কামালকে ফেরত দিন’, দিল্লিকে চিঠি ইউনূস সরকারের

ফাঁসির সাজা ঘোষণার সাতদিনের মাথায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফাঁসির সাজা ঘোষণার সাতদিনের মাথায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাল মোল্লা ইউনূস সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে শেখ হাসিনা এবং কামালের। এবার তাঁদেরকে দেশে ফেরত চেয়েই দিল্লিকে চিঠি দিল বাংলাদেশ। রবিবার (২৩ নভেম্বর) নিজকার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য দিতেছেন বিদেশমন্ত্রী উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গত শুক্রবার (২১ নভেম্বর) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির সাজা দেওয়া হয়। তবে সাজার পাশাপাশি হাসিনা ও আসাদুজ্জামান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তবে এক্ষেত্রে আর এক অপরাধী তথা এই মামলার রাজসাক্ষী প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়, গতবছর জুলাই-অগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায় প্রমাণিত হওয়ার পর দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি যে, আসামিরা জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে। যা কিনা ঘৃণিত অপরাধ করেছে, তাই তাদের তাদের সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।’

প্রতিবেদন অনুযায়ী, গত বছর গণবিপ্লবের সময় চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তাঁর সঙ্গে আর এক অপরাধী কামালও ভারতেই গা ঢাকা দিয়েছেন বলে সূত্রের খবর। তাই তারা রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তবে অপর আসামি আবদুল্লাহ আল-মামুন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ে ছয়টি অংশ ছিল। এবং ট্রাইব্যুনাল থেকে সরাসরি রায় ঘোষণার কার্যক্রম সম্প্রচার করা হয়েছিল। হাসিনা টানা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দেশে রাষ্ট্র বা সরকারপ্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে শেখ হাসিনাই প্রথম মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। এর আগে (২ জুলাই) তাঁকে অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ট্রাইাব্যুনাল আদালত। তবে দেশে ফিরলে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা এটাই এখন প্রশ্নের বিষয়। আর তাঁদের দেশে ফেরানোর জন্যে ঘন ঘন দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ইউনূস সরকার।

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর