গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামে শ্যামা মন্দিরে দুঃসাহসিক চুরি, লুঠ বিগ্রহের গয়না

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামে শ্যামা মায়ের মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। শনিবার গভীর রাতে মন্দিরের তিন তিনটি তালা ভেঙ্গে মায়ের গয়না থেকে শুরু করে মন্দিরের পুজো সামগ্রী চুরি হওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোপীবল্লভপুরের জগন্নাথপুর(Jagannathpur ) এলাকায়।জানা গিয়েছে, রবিবার সকালে মন্দিরের এক সেবক মন্দির সাফাই করতে এসে দেখেন শ্যামা মায়ের মন্দিরের একটি তালা ঝুলছে। তাও আবার সেটি ভেঙ্গে ফেলা হয়েছে।অপর দুটি তালা নেই মেইন গেটে‌(Main Gate)।

পরে মন্দিরে ঢুকে দেখেন মায়ের গায়ে থাকা সোনা রুপার গয়না থেকে শুরু করে যাবতীয় সামগ্রী নেই।খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরে গোপীবল্লভপুর থানার(Gopiballavpur P.S.) খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান পেশাদারী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। তাদের হন্যে হয় খুঁজছে পুলিশ। এই মন্দিরের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শীত পড়তে পড়তে জঙ্গলমহলে দুষ্কৃতিদের এই দুঃসাহসিক চুরির ঘটনায় ফের সতর্ক হচ্ছে পুলিশ। রাতের টহলদারি জোরদার করা হচ্ছে।জঙ্গলমহলে অপরাধ যাতে সংঘটিত না হয় তার জন্য সবকটি থানাকে সব রকমের পরিকাঠামো দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জঙ্গলমহলে রাস্তাঘাটে উন্নয়ন ঘটানো হয়েছে। জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। আদিবাসী মানুষজনকে সাহায্য করার জন্য পুলিশকে সমস্ত রকম আর্থিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলমহলে এখন প্রায়শই পুলিশের পক্ষ থেকে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণ করা হয় জামা কাপড়, শীতের বস্ত্র, ছাত্রছাত্রীদের বই খাতা থেকে শুরু করে পুষ্টিকর খাবার ইত্যাদি। মেধাবী ছাত্র-ছাত্রীদের কোচিংয়ের ব্যবস্থাও করা হয়। একদা গামছা ঢাকা মুখে ভীত সন্ত্রস্ত থাকা জঙ্গলমহলে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সেখানে মন্দিরে এই দুঃসাহসিক চুরির ঘটনায় প্রশাসন তাই দুষ্কৃতিদের ধরতে কোমর বেঁধে নেমে পড়েছে।

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ